টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের ঝুঁকি, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়ার নির্দেশ
টানা বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামে পাহাড়ধসের ঝুঁকি তৈরি হয়েছে। যেকোনো প্রাণহানি এড়াতে জেলা প্রশাসন ঝুঁকিপূর্ণ পাহাড়ি এবং উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করে সতর্ক করছে। প্রয়োজনে তাদের আশ্রয় নেওয়ার জন্য স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থানগুলোকে প্রস্তুত রাখা হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকাল থেকে শহরের বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এই মাইকিং শুরু হয়। চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া জানান, শনিবার রাত থেকে বৃষ্টি হচ্ছে। আকবরশাহর ঝিল-১, ২ ও ৩, বিজয়নগর, শান্তিনগর ও বেলতলীঘোনা পাহাড় এলাকার মানুষদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ চলছে। ছয়জন সহকারী কমিশনার (ভূমি) তাদের নির্ধারিত এলাকাগুলোর দায়িত্বে রয়েছেন।
চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) প্লাবন কুমার বিশ্বাস বলেন, টাংকির পাহাড়, আমিন জুট মিল, পাহাড়িকা ও মুরাদপুর রেলস্টেশন সংলগ্ন এলাকাগুলোতে বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। আগ্রাবাদ সার্কেলের তানভীর হাসান তুরান জানান, লালখান বাজারের পোড়া কলোনি, ঢেবারপাড় এবং উত্তর হালিশহর এলাকায়ও মাইকিং করে মানুষকে নিরাপদ স্থানে যেতে বলা হচ্ছে।
সম্পর্কিত খবর
মিরপুরে ডিউটিরত অবস্থায় ওয়াসা কর্মীর মৃত্যু, চালক ধরতে সিসিটিভি
আগামী সপ্তাহে ইসির সঙ্গে বৈঠক, স্থানীয় সরকার নির্বাচনের খোঁজ নেবে…
রাজধানীজুড়ে ডিএমপির অভিযান: গ্রেফতার ৫০১, উদ্ধার বিপুল মাদক ও অস্ত্র
স্বাস্থ্য ঝুঁকিতে খাবার: চসিকের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা…
ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, বিশ্ব তালিকায় ১১তম অবস্থান
মাদক সেবন করে মাকে মারধর: সাতকানিয়ায় যুবকের এক বছরের জেল

আরও পড়ুন

টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের ঝুঁকি, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়ার নির্দেশ
টানা বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামে পাহাড়ধসের ঝুঁকি তৈরি হয়েছে। যেকোনো প্রাণহানি এড়াতে জেলা প্রশাসন ঝুঁকিপূর্ণ পাহাড়ি এবং উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করে সতর্ক করছে। প্রয়োজনে তাদের আশ্রয় নেওয়ার জন্য স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থানগুলোকে প্রস্তুত রাখা হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকাল থেকে শহরের বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এই মাইকিং শুরু হয়। চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া জানান, শনিবার রাত থেকে বৃষ্টি হচ্ছে। আকবরশাহর ঝিল-১, ২ ও ৩, বিজয়নগর, শান্তিনগর ও বেলতলীঘোনা পাহাড় এলাকার মানুষদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ চলছে। ছয়জন সহকারী কমিশনার (ভূমি) তাদের নির্ধারিত এলাকাগুলোর দায়িত্বে রয়েছেন।
চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) প্লাবন কুমার বিশ্বাস বলেন, টাংকির পাহাড়, আমিন জুট মিল, পাহাড়িকা ও মুরাদপুর রেলস্টেশন সংলগ্ন এলাকাগুলোতে বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। আগ্রাবাদ সার্কেলের তানভীর হাসান তুরান জানান, লালখান বাজারের পোড়া কলোনি, ঢেবারপাড় এবং উত্তর হালিশহর এলাকায়ও মাইকিং করে মানুষকে নিরাপদ স্থানে যেতে বলা হচ্ছে।
সম্পর্কিত খবর
মিরপুরে ডিউটিরত অবস্থায় ওয়াসা কর্মীর মৃত্যু, চালক ধরতে…
আগামী সপ্তাহে ইসির সঙ্গে বৈঠক, স্থানীয় সরকার নির্বাচনের…
রাজধানীজুড়ে ডিএমপির অভিযান: গ্রেফতার ৫০১, উদ্ধার বিপুল মাদক…
স্বাস্থ্য ঝুঁকিতে খাবার: চসিকের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৪০…
ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, বিশ্ব তালিকায় ১১তম অবস্থান
মাদক সেবন করে মাকে মারধর: সাতকানিয়ায় যুবকের এক…