নারী ভোটার বাড়লেও রাজনীতিতে তাদের প্রভাব সীমিত: সিজিএস
দেশের মোট জনসংখ্যার প্রায় ৫১ শতাংশ এবং ভোটারসংখ্যার অর্ধেক নারী হলেও তাদের রাজনীতিতে যথার্থ অংশগ্রহণ এখনো অনেকাংশে সীমিত। শনিবার (৪ জুলাই) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক কর্মশালায় এ মন্তব্য করেন সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) সভাপতি জিল্লুর রহমান। তিনি জানান, গণতান্ত্রিক প্রক্রিয়া শুধুমাত্র নির্বাচনের ওপর কেন্দ্র করে নয়, বরং সবার জন্য রাজনৈতিক অধিকার ও নেতৃত্বের সুযোগ নিশ্চিত করা এর অন্যতম শর্ত।
সিজিএস এবং ফ্রেডরিখ-এবার্ট-স্টিফটুং (এফইএস)-এর যৌথ উদ্যোগে দিনব্যাপী এই কর্মশালায় বিভিন্ন রাজনৈতিক দলের নারী কর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ক্লায়েন্টেলিজম বা পৃষ্ঠপোষকতাভিত্তিক রাজনীতির প্রভাব এবং গণতন্ত্রের ওপর এর প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় নারীদের রাজনৈতিক ক্ষমতায়নে বাধাগ্রস্ত করে এমন বিষয়গুলো তুলে ধরা হয়।
কর্মশালায় থিম উপস্থাপন করেন সিজিএসের নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী। তিনি বলেন, লবিং, দুর্নীতি এবং দলীয় গণতন্ত্রের অভাব রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করছে, যা নারীদের অগ্রগতির পথে প্রধান অন্তরায়। তার মতে, রাজনৈতিক সংগঠনের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারলেই কেবল নারীদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে।
সম্পর্কিত খবর
চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় ২৩৭ জন আটক, উদ্ধার কোটি টাকার…
পর্যটন ও সংস্কৃতি: একক নীতিমালার পথে দুই মন্ত্রণালয়
বেবিচকে সপ্তাহে একদিন অফিস করবেন বিমানমন্ত্রী, সমন্বয় বাড়াতে নতুন উদ্যোগ
সড়ক দুর্ঘটনায় পিষ্ট করে হত্যার ১৫ দিন পর গ্রেফতার চালক
দেশের সেবায় নিয়োজিত থাকতে বীর ইউনিটকে সেনাপ্রধানের নির্দেশ
রাজনীতির টানাপোড়েন থাকলেও অর্থনীতিতে এগিয়ে যাবে দেশ দুটি: দীনেশ ত্রিবেদী

আরও পড়ুন

নারী ভোটার বাড়লেও রাজনীতিতে তাদের প্রভাব সীমিত: সিজিএস
দেশের মোট জনসংখ্যার প্রায় ৫১ শতাংশ এবং ভোটারসংখ্যার অর্ধেক নারী হলেও তাদের রাজনীতিতে যথার্থ অংশগ্রহণ এখনো অনেকাংশে সীমিত। শনিবার (৪ জুলাই) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক কর্মশালায় এ মন্তব্য করেন সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) সভাপতি জিল্লুর রহমান। তিনি জানান, গণতান্ত্রিক প্রক্রিয়া শুধুমাত্র নির্বাচনের ওপর কেন্দ্র করে নয়, বরং সবার জন্য রাজনৈতিক অধিকার ও নেতৃত্বের সুযোগ নিশ্চিত করা এর অন্যতম শর্ত।
সিজিএস এবং ফ্রেডরিখ-এবার্ট-স্টিফটুং (এফইএস)-এর যৌথ উদ্যোগে দিনব্যাপী এই কর্মশালায় বিভিন্ন রাজনৈতিক দলের নারী কর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ক্লায়েন্টেলিজম বা পৃষ্ঠপোষকতাভিত্তিক রাজনীতির প্রভাব এবং গণতন্ত্রের ওপর এর প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় নারীদের রাজনৈতিক ক্ষমতায়নে বাধাগ্রস্ত করে এমন বিষয়গুলো তুলে ধরা হয়।
কর্মশালায় থিম উপস্থাপন করেন সিজিএসের নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী। তিনি বলেন, লবিং, দুর্নীতি এবং দলীয় গণতন্ত্রের অভাব রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করছে, যা নারীদের অগ্রগতির পথে প্রধান অন্তরায়। তার মতে, রাজনৈতিক সংগঠনের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারলেই কেবল নারীদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে।
সম্পর্কিত খবর
চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় ২৩৭ জন আটক, উদ্ধার…
পর্যটন ও সংস্কৃতি: একক নীতিমালার পথে দুই মন্ত্রণালয়
বেবিচকে সপ্তাহে একদিন অফিস করবেন বিমানমন্ত্রী, সমন্বয় বাড়াতে…
সড়ক দুর্ঘটনায় পিষ্ট করে হত্যার ১৫ দিন পর…
দেশের সেবায় নিয়োজিত থাকতে বীর ইউনিটকে সেনাপ্রধানের নির্দেশ
রাজনীতির টানাপোড়েন থাকলেও অর্থনীতিতে এগিয়ে যাবে দেশ দুটি:…