মাদক উদ্ধারে গিয়ে পুলিশের হাতে চার বিদেশি পিস্তল, আটক ৬
রাজধানীর গেন্ডারিয়া থেকে চারটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।
পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে একটি প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ মাদক ঢাকায় আনা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় চেকপোস্ট বসানো হয়। সেখানে একটি সাদা রঙের প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে পাঁচজনকে আটক করা হলেও তাদের দেহ বা গাড়িতে কোনো মাদক পাওয়া যায়নি। তবে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গেন্ডারিয়ার একটি ফ্ল্যাটে অস্ত্র মজুদ থাকার তথ্য বেরিয়ে আসে।
এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গেন্ডারিয়ার স্বামীবাগ করাতিটোলার ওই ফ্ল্যাটে অভিযান চালানো হয়। সেখানে একটি বিছানার নিচ থেকে প্লাস্টিকের ব্যাগে লুকানো অবস্থায় চারটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া ওই ঘটনায় ব্যবহৃত প্রাইভেটকার ও ছয়টি স্মার্টফোন জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন: সজীব, হিমু, তুষার, জয়, টুটুল ও ইমরান।
সম্পর্কিত খবর
যাত্রাবাড়ীর গোল্ডেন ব্রিজে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে শাওনের মৃত্যু
গুম-হত্যা ঢাকতে মিথ্যা ময়নাতদন্ত প্রতিবেদন করতে বাধ্য করা হতো: তদন্ত…
পটিয়ায় ডেইরি খামার ম্যানেজার অপহরণ, ৪ ঘণ্টা পর পুলিশের অভিযানে…
ইয়াবা কারবারি ইউপি সদস্যের সোয়া তিন বছরের সাজা, জরিমানা ৩৮…
কক্সবাজার-কুতুবদিয়ার আকাশে ৯ দিন বিমানবাহিনীর গোলাবর্ষণ মহড়া
সরকারি জমি আত্মসাৎ: গণপূর্ত নির্বাহী প্রকৌশলীসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের…

মাদক উদ্ধারে গিয়ে পুলিশের হাতে চার বিদেশি পিস্তল, আটক ৬
রাজধানীর গেন্ডারিয়া থেকে চারটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।
পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে একটি প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ মাদক ঢাকায় আনা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় চেকপোস্ট বসানো হয়। সেখানে একটি সাদা রঙের প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে পাঁচজনকে আটক করা হলেও তাদের দেহ বা গাড়িতে কোনো মাদক পাওয়া যায়নি। তবে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গেন্ডারিয়ার একটি ফ্ল্যাটে অস্ত্র মজুদ থাকার তথ্য বেরিয়ে আসে।
এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গেন্ডারিয়ার স্বামীবাগ করাতিটোলার ওই ফ্ল্যাটে অভিযান চালানো হয়। সেখানে একটি বিছানার নিচ থেকে প্লাস্টিকের ব্যাগে লুকানো অবস্থায় চারটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া ওই ঘটনায় ব্যবহৃত প্রাইভেটকার ও ছয়টি স্মার্টফোন জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন: সজীব, হিমু, তুষার, জয়, টুটুল ও ইমরান।
সম্পর্কিত খবর
যাত্রাবাড়ীর গোল্ডেন ব্রিজে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে শাওনের মৃত্যু
গুম-হত্যা ঢাকতে মিথ্যা ময়নাতদন্ত প্রতিবেদন করতে বাধ্য করা…
পটিয়ায় ডেইরি খামার ম্যানেজার অপহরণ, ৪ ঘণ্টা পর…
ইয়াবা কারবারি ইউপি সদস্যের সোয়া তিন বছরের সাজা,…
কক্সবাজার-কুতুবদিয়ার আকাশে ৯ দিন বিমানবাহিনীর গোলাবর্ষণ মহড়া
সরকারি জমি আত্মসাৎ: গণপূর্ত নির্বাহী প্রকৌশলীসহ ৮ জনের…