সেনাবাহিনী ও সেনাপ্রধানকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, সতর্ক করল আইএসপিআর

প্রাইম বার্তা অনলাইন
১১ অক্টোবর ২০২৬ ১২:৩৮ এএম
সেনাবাহিনী ও সেনাপ্রধানকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, সতর্ক করল আইএসপিআর

সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সম্পর্কে ভুল, বানোয়াট ও প্ররোচিত তথ্য প্রচারের ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। শনিবার (১০ অক্টোবর) রাতে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে এমন বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্যের বিস্তার চোখে পড়ছে। এসব তথ্যের মূল লক্ষ্য সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করা এবং সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্টের চেষ্টা করা বলে সংস্থাটির অভিমত।

এ ধরনের অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানিয়ে আইএসপিআর জানায়, চেইন অব কমান্ডের প্রতি অনুগত্য, পারস্পরিক বিশ্বাস, ঐক্য, শৃঙ্খলা এবং পেশাদারত্ব—এই মূলনীতির ওপর দাঁড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনী বরাবরই সংহত। দেশ ও জনগণের প্রতি অর্পিত দায়িত্ব পালনে বাহিনীটি পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।

পাশাপাশি সেনাবাহিনী বা সেনাপ্রধান সংক্রান্ত যেকোনো তথ্য জানতে চাইলে আনুষ্ঠানিক ও নির্ভরযোগ্য উৎসের ওপর নির্ভর করার পরামর্শ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...