আব্দুল্লাহপুর ফলের আড়তে চাঁদা আদায়ের সময় এসআরবির হাতে ৪ চাঁদাবাজ আটক

প্রাইম বার্তা অনলাইন
০৭ অক্টোবর ২০২৬ ৯:৪৯ পিএম
আব্দুল্লাহপুর ফলের আড়তে চাঁদা আদায়ের সময় এসআরবির হাতে ৪ চাঁদাবাজ আটক

রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন আব্দুল্লাহপুর ফলের আড়ত থেকে চাঁদা আদায়ের দায়ে চারজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। গত বুধবার (৭ অক্টোবর) বিকেল ৪টা ৫০ মিনিটে আড়তের সামনে বিশেষ অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন— মো. আল আমিন (২০), মো. খোকন (৫৩), মো. শাহিন মিয়া (৩২) এবং রবিউল ইসলাম ওরফে রবিন (২০)। রাতে এসআরবি-১ এর অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, আব্দুল্লাহপুরের এই আড়তে প্রতিদিন প্রচুর পরিমাণে ফল লেনদেন হয়। দীর্ঘদিন ধরে এখানে ফল কেনা ও বিক্রির জন্য আসা ব্যক্তিদের কাছ থেকে চাঁদা বাধিয়ে নেওয়ার অভিযোগের ভিত্তিতেই এসআরবি এই অভিযানে নেমেছিল।

গ্রেফতার হওয়া চারজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে। এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার জানান, সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি, ছিনতাই এবং অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...