মিষ্টির পদত্যাগ আজ থেকেই কার্যকর, চিঠি যাবে নির্বাচন কমিশনে
বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র হাতে পাওয়ার কথা নিশ্চিত করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, সংবিধানের বিধানমতে চিঠিটি পাওয়ার সঙ্গে সঙ্গেই মিষ্টির পদত্যাগ কার্যকর হয়ে গেছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদের টানেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলে স্পিকার এ তথ্য জানান। তিনি বলেন, সংরক্ষিত নারী আসনের ২৩ নম্বর সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি তাঁর অফিসে এসে লিখিতভাবে পত্রটি জমা দিয়ে গেছেন। পত্রটি লাভের পরপরই তাঁর পদ শূন্য হয়ে গেছে। পদত্যাগপত্রটি নির্বাচন কমিশনে পাঠানো হবে বলেও জানিয়েছেন স্পিকার।
পদত্যাগের কারণ কি চিঠিতে উল্লেখ করা হয়েছে— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদের প্রচলিত বিধান হলো, কোনো সংসদ সদস্য পদত্যাগ করার সময় কারণ উল্লেখ করেন না।
পদত্যাগ কার্যকর হওয়ার পর সংরক্ষিত নারী আসনটি শূন্য হওয়ার বিষয়টি এখন নির্বাচন কমিশনের হাতে চলে যাচ্ছে।
সম্পর্কিত খবর
ওমরাহ শেষে ফিরে শাহজালালে তিন ঘণ্টার ভোগান্তি, ‘জন্ম এখন পাপ’
সুস্থ ও দায়িত্ববান প্রজন্ম গঠনে খেলাধুলার বিকল্প নেই: চিফ হুইপ
শনিবার ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক ভূরাজনৈতিক সম্মেলন বিওবিসি ২০২৬
ময়মনসিংহ বাইপাসে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, প্রাণ হারালেন ৭ জন
শাহজালালে কোমরের বেল্টে লুকানো এক কেজি সোনাসহ বিমান কর্মী আটক
রক্তাক্ত করে ফাঁকা গুলি: বাংলামোটরে যুবদলের বহিষ্কৃত নেতা সাইমনসহ আটক…

মিষ্টির পদত্যাগ আজ থেকেই কার্যকর, চিঠি যাবে নির্বাচন কমিশনে
বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র হাতে পাওয়ার কথা নিশ্চিত করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, সংবিধানের বিধানমতে চিঠিটি পাওয়ার সঙ্গে সঙ্গেই মিষ্টির পদত্যাগ কার্যকর হয়ে গেছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদের টানেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলে স্পিকার এ তথ্য জানান। তিনি বলেন, সংরক্ষিত নারী আসনের ২৩ নম্বর সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি তাঁর অফিসে এসে লিখিতভাবে পত্রটি জমা দিয়ে গেছেন। পত্রটি লাভের পরপরই তাঁর পদ শূন্য হয়ে গেছে। পদত্যাগপত্রটি নির্বাচন কমিশনে পাঠানো হবে বলেও জানিয়েছেন স্পিকার।
পদত্যাগের কারণ কি চিঠিতে উল্লেখ করা হয়েছে— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদের প্রচলিত বিধান হলো, কোনো সংসদ সদস্য পদত্যাগ করার সময় কারণ উল্লেখ করেন না।
পদত্যাগ কার্যকর হওয়ার পর সংরক্ষিত নারী আসনটি শূন্য হওয়ার বিষয়টি এখন নির্বাচন কমিশনের হাতে চলে যাচ্ছে।
সম্পর্কিত খবর
ওমরাহ শেষে ফিরে শাহজালালে তিন ঘণ্টার ভোগান্তি, ‘জন্ম…
সুস্থ ও দায়িত্ববান প্রজন্ম গঠনে খেলাধুলার বিকল্প নেই:…
শনিবার ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক ভূরাজনৈতিক সম্মেলন বিওবিসি…
ময়মনসিংহ বাইপাসে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, প্রাণ হারালেন ৭…
শাহজালালে কোমরের বেল্টে লুকানো এক কেজি সোনাসহ বিমান…
রক্তাক্ত করে ফাঁকা গুলি: বাংলামোটরে যুবদলের বহিষ্কৃত নেতা…