অবৈধ সম্পদের অভিযোগে ডেপুটি জেলারসহ তিন কারা কর্মকর্তার হিসাব চাইল দুদক
কারা বিভাগের তিন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। সরকারি অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের মাধ্যমে বেআইনিভাবে সম্পদ গড়ার অভিযোগ তুলে ওই তিন কর্মকর্তাকে সম্পদের বিবরণী জমা দিতে আদেশ দিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ বিষয়ে তথ্য নিশ্চিত করেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন নড়াইল জেলা কারাগারের ডেপুটি জেলার সাইফুল ইসলাম, রংপুর কেন্দ্রীয় কারাগারের ল্যাব টেকনিশিয়ান মো. রাফিকুল ইসলাম ও একই কারাগারের ফ্যাক্টরি ওভারশিয়ার মো. জহুরুল ইসলাম।
জারি করা আদেশে বলা হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে অভিযুক্ত প্রত্যেককে নিজের নামে এবং তাঁদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে অর্জিত স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব দুদকে জমা দিতে হবে।
সংস্থাটি জানিয়েছে, সম্পদের বিবরণী পাওয়ার পর ঘোষিত সম্পত্তির সঙ্গে অভিযুক্তদের বৈধ আয় ও আয়ের উৎসের সামঞ্জস্য মিলিয়ে দেখা হবে। অনুসন্ধানে অভিযোগ সত্য প্রমাণিত হলে দুদক আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে।
সম্পর্কিত খবর
শনিবার ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক ভূরাজনৈতিক সম্মেলন বিওবিসি ২০২৬
ময়মনসিংহ বাইপাসে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, প্রাণ হারালেন ৭ জন
শাহজালালে কোমরের বেল্টে লুকানো এক কেজি সোনাসহ বিমান কর্মী আটক
রক্তাক্ত করে ফাঁকা গুলি: বাংলামোটরে যুবদলের বহিষ্কৃত নেতা সাইমনসহ আটক…
চলন্ত ট্রেনে ওঠার সময় পা পিছলে সাবেক ছাত্রলীগ নেতার মর্মান্তিক…
পৈতৃক বাড়ি দখলের চেষ্টার অভিযোগ, প্রশাসনের নিরাপত্তা চান রাজু

অবৈধ সম্পদের অভিযোগে ডেপুটি জেলারসহ তিন কারা কর্মকর্তার হিসাব চাইল দুদক
কারা বিভাগের তিন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। সরকারি অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের মাধ্যমে বেআইনিভাবে সম্পদ গড়ার অভিযোগ তুলে ওই তিন কর্মকর্তাকে সম্পদের বিবরণী জমা দিতে আদেশ দিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ বিষয়ে তথ্য নিশ্চিত করেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন নড়াইল জেলা কারাগারের ডেপুটি জেলার সাইফুল ইসলাম, রংপুর কেন্দ্রীয় কারাগারের ল্যাব টেকনিশিয়ান মো. রাফিকুল ইসলাম ও একই কারাগারের ফ্যাক্টরি ওভারশিয়ার মো. জহুরুল ইসলাম।
জারি করা আদেশে বলা হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে অভিযুক্ত প্রত্যেককে নিজের নামে এবং তাঁদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে অর্জিত স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব দুদকে জমা দিতে হবে।
সংস্থাটি জানিয়েছে, সম্পদের বিবরণী পাওয়ার পর ঘোষিত সম্পত্তির সঙ্গে অভিযুক্তদের বৈধ আয় ও আয়ের উৎসের সামঞ্জস্য মিলিয়ে দেখা হবে। অনুসন্ধানে অভিযোগ সত্য প্রমাণিত হলে দুদক আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে।
সম্পর্কিত খবর
শনিবার ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক ভূরাজনৈতিক সম্মেলন বিওবিসি…
ময়মনসিংহ বাইপাসে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, প্রাণ হারালেন ৭…
শাহজালালে কোমরের বেল্টে লুকানো এক কেজি সোনাসহ বিমান…
রক্তাক্ত করে ফাঁকা গুলি: বাংলামোটরে যুবদলের বহিষ্কৃত নেতা…
চলন্ত ট্রেনে ওঠার সময় পা পিছলে সাবেক ছাত্রলীগ…
পৈতৃক বাড়ি দখলের চেষ্টার অভিযোগ, প্রশাসনের নিরাপত্তা চান…