সভাপতি হিসেবে প্রথমবারের মতো ঢামেক হাসপাতাল পরিদর্শনে মির্জা আব্বাস
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সদ্য নিযুক্ত সভাপতি মির্জা আব্বাস উদ্দিন আহমেদ সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে প্রথমবারের মতো হাসপাতালটি পরিদর্শন করেছেন। বিকেল ৪টার দিকে তিনি হাসপাতালে আসেন বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
পরিচালক জানান, সভাপতির দায়িত্ব গ্রহণের পর এটাই তার প্রথম আগমন। একান্ত সৌজন্য সফরের অংশ হিসেবে তিনি হাসপাতাল প্রশাসন ও চিকিৎসকদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। এরপর প্রশাসনিক ব্লকে অবস্থান করে হাসপাতাল পরিচালনার নানা বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন এবং পরিদর্শন শেষে চলে যান।
উল্লেখ্য, মির্জা আব্বাস প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং ঢাকা-৮ আসনের সংসদ সদস্য। গত ৩০ জুলাই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত করে প্রজ্ঞাপন জারি করা হয়।
পরিচালক আরও জানান, দীর্ঘদিন অসুস্থ থাকার পর সম্প্রতি বিদেশ থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন মির্জা আব্বাস। সুস্থ হয়ে দেশে প্রত্যাবর্তনের পরেই এই প্রথম হাসপাতালের দায়িত্ব সংক্রান্ত কার্যক্রমে যুক্ত হলেন তিনি।
গণস্বাস্থ্য ক্যান্সার হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা-৮ ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি মির্জা আব্বাস
সম্পর্কিত খবর
সরকারের প্রথম সচিব সভা মঙ্গলবার, নজরে নবায়নযোগ্য জ্বালানি কৌশল
চট্টগ্রামে জনতা ব্যাংক ব্যবস্থাপকের ঝুলন্ত মরদেহ, চিরকুটে ঋণ-বদলির চাপ
সাতকানিয়ায় একদিনেই পানিতে ডুবে প্রাণ গেল তিন শিশুর
শাহবাগ চৌরাস্তা থেকে অজ্ঞাতপরিচয় ভবঘুরে যুবকের মৃতদেহ উদ্ধার
বস্তাবন্দি ভিডিওর রহস্য: অপহরণ নয়, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল
শিল্পে গ্যাস সরবরাহ দ্রুত স্বাভাবিক হবে: সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আরও পড়ুন

সভাপতি হিসেবে প্রথমবারের মতো ঢামেক হাসপাতাল পরিদর্শনে মির্জা আব্বাস
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সদ্য নিযুক্ত সভাপতি মির্জা আব্বাস উদ্দিন আহমেদ সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে প্রথমবারের মতো হাসপাতালটি পরিদর্শন করেছেন। বিকেল ৪টার দিকে তিনি হাসপাতালে আসেন বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
পরিচালক জানান, সভাপতির দায়িত্ব গ্রহণের পর এটাই তার প্রথম আগমন। একান্ত সৌজন্য সফরের অংশ হিসেবে তিনি হাসপাতাল প্রশাসন ও চিকিৎসকদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। এরপর প্রশাসনিক ব্লকে অবস্থান করে হাসপাতাল পরিচালনার নানা বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন এবং পরিদর্শন শেষে চলে যান।
উল্লেখ্য, মির্জা আব্বাস প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং ঢাকা-৮ আসনের সংসদ সদস্য। গত ৩০ জুলাই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত করে প্রজ্ঞাপন জারি করা হয়।
পরিচালক আরও জানান, দীর্ঘদিন অসুস্থ থাকার পর সম্প্রতি বিদেশ থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন মির্জা আব্বাস। সুস্থ হয়ে দেশে প্রত্যাবর্তনের পরেই এই প্রথম হাসপাতালের দায়িত্ব সংক্রান্ত কার্যক্রমে যুক্ত হলেন তিনি।
সম্পর্কিত খবর
সরকারের প্রথম সচিব সভা মঙ্গলবার, নজরে নবায়নযোগ্য জ্বালানি…
চট্টগ্রামে জনতা ব্যাংক ব্যবস্থাপকের ঝুলন্ত মরদেহ, চিরকুটে ঋণ-বদলির…
সাতকানিয়ায় একদিনেই পানিতে ডুবে প্রাণ গেল তিন শিশুর
শাহবাগ চৌরাস্তা থেকে অজ্ঞাতপরিচয় ভবঘুরে যুবকের মৃতদেহ উদ্ধার
বস্তাবন্দি ভিডিওর রহস্য: অপহরণ নয়, চট্টগ্রাম থেকে উদ্ধার…
শিল্পে গ্যাস সরবরাহ দ্রুত স্বাভাবিক হবে: সহযোগিতা চাইলেন…