৩ বছরের শিশু ধর্ষণের পলাতক আসামি আবির মিরপুরে র‍্যাবের জালে

প্রাইম বার্তা অনলাইন
০৯ সেপ্টেম্বর ২০২৬ ৩:২২ পিএম
৩ বছরের শিশু ধর্ষণের পলাতক আসামি আবির মিরপুরে র‍্যাবের জালে

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামিতে মাত্র তিন বছর চার মাস বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় এজাহারনামীয় প্রধান আসামি মো. আবির (১৯)-কে গ্রেফতার করেছে র‍্যাব। মামলা হওয়ার পর থেকে দীর্ঘদিন পলাতক থাকা এই যুবককে ঢাকার মিরপুর এলাকা থেকে আটক করা হয়।

র‍্যাব জানায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৪৮ মিনিটে র‍্যাব-৭ চট্টগ্রাম ও র‍্যাব-৪ ঢাকার সমন্বয়ে গঠিত যৌথ আভিযানিক দল মিরপুর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পিরোজপুরের মঠবাড়িয়া থানার উত্তর মিঠাখালী এলাকার বাসিন্দা আবির ধরা পড়ার আগ পর্যন্ত নিজেকে লুকিয়ে রাখতে ঢাকায় আশ্রয় নিয়েছিল।

জানা যায়, গত ২৪ জুলাই বায়েজিদ বোস্তামি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আবিরসহ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলার প্রধান আসামি পুলিশের চোখ এড়িয়ে চলছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তিনি ঢাকার মিরপুরে অবস্থান করছেন। সেই তথ্যেই যৌথ দলের অভিযানে ধরা পড়েন তিনি।

র‍্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন জানান, গ্রেফতারের পর আসামি আবিরকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মিরপুর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...