রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট, জাপানের দূতকে বললেন প্রধানমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
০৭ সেপ্টেম্বর ২০২৬ ২:৩৪ পিএম
রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট, জাপানের দূতকে বললেন প্রধানমন্ত্রী

দেশের অন্যতম বড় সংকট হিসেবে রোহিঙ্গা সমস্যার কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মিয়ানমারবিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সৌজন্য বৈঠককালে তিনি এ মন্তব্য করেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকের বিষয়ে বিস্তারিত জানান প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন।

বৈঠকে সাসাকাওয়া জানান, গত প্রায় ৫০ বছর ধরে তিনি বিশ্বের নানা প্রান্তে শান্তি প্রতিষ্ঠা ও বৈষম্য দূর করার কাজে যুক্ত রয়েছেন। মিয়ানমার বিষয়ে জাপান সরকারের বিশেষ দূত হিসেবে নিজের ভূমিকার কথাও তিনি প্রধানমন্ত্রীকে অবহিত করেন। রোহিঙ্গা সমস্যায় বাংলাদেশের ওপর বিরাট চাপ পড়েছে উল্লেখ করে এ পরিস্থিতি সম্পর্কে নিজের অবগতির কথা জানান তিনি। এছাড়া রোহিঙ্গাদের জন্য জাপান সরকারের বিভিন্ন অনুদান ও মানবিক সহায়তার প্রসঙ্গও তুলে ধরেন বিশেষ দূত।

বাংলাদেশ সফরের জন্য সাসাকাওয়াকে ধন্যবাদ দিয়ে প্রধানমন্ত্রী তার দীর্ঘদিনের মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ একটি জনবহুল দেশ। দীর্ঘসময় ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিতে গিয়ে দেশের অর্থনীতি, অবকাঠামো ও সার্বিক ব্যবস্থাপনার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার জন্য জাপান সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...