চূড়ান্ত সুপারিশ: সংসদে যাচ্ছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন বিল ২০২৬
‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ আইনে রূপ নেওয়ার পথে এগোচ্ছে। জাতীয় সংসদে বিলটি উত্থাপনের সুপারিশ চূড়ান্ত করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জয়নুল আবেদীন।
বৈঠকে খসড়া বিলটি গভীরভাবে পরীক্ষা-পর্যালোচনা করা হয় এবং এর রিপোর্ট প্রদান সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। দীর্ঘ আলোচনার পর একমতে বিলটি সংসদে পাঠানোর বিষয়টি চূড়ান্ত করা হয়।
বৈঠকে বিরোধীদলের সংসদ সদস্যরাও মূল্যবান মতামত তুলে ধরে কমিটির কাজে সহায়তা করেন। তাঁরা সভাপতির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে বিল প্রস্তুতির কাজে যুক্ত সংশ্লিষ্ট সবাইকেও ধন্যবাদ জানানো হয়।
সংসদে পাঠানোর পর বিলটি পাস হলে এপিবিএন-এর কার্যক্রম ও কাঠামো পাবে পূর্ণাঙ্গ আইনগত ভিত্তি। আইনশৃঙ্খলা বাহিনীর এই বিশেষ ইউনিটের ভূমিকা আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন বিল কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জাতীয় সংসদ নির্বাচন মীর মো. জয়নুল আবেদীন শিবলী স্থায়ী কমিটি
সম্পর্কিত খবর
বিদ্যুৎ সংকটে দেশ ‘পাওয়ারলেস’, সংসদে শফিকুর রহমানের তীব্র সমালোচনা
দান করা সম্পত্তিতে জীবদ্দশায় ভোগাধিকার: নতুন আইনে শুরু বিতর্ক
সৌরবিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে ৬ মাস শুল্ক-কর রেয়াত অনুমোদন
সম্পত্তি দানে আজীবন ভোগের অধিকার মিলল, শরিয়াহ প্রশ্নে বিতর্ক
সাইবার অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন, সংসদে পাসের পথে নতুন…
গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে ছুটল তরুণ, সার্জেন্টের খপ্পরে ছয় মাসের…

আরও পড়ুন

চূড়ান্ত সুপারিশ: সংসদে যাচ্ছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন বিল ২০২৬
‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ আইনে রূপ নেওয়ার পথে এগোচ্ছে। জাতীয় সংসদে বিলটি উত্থাপনের সুপারিশ চূড়ান্ত করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জয়নুল আবেদীন।
বৈঠকে খসড়া বিলটি গভীরভাবে পরীক্ষা-পর্যালোচনা করা হয় এবং এর রিপোর্ট প্রদান সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। দীর্ঘ আলোচনার পর একমতে বিলটি সংসদে পাঠানোর বিষয়টি চূড়ান্ত করা হয়।
বৈঠকে বিরোধীদলের সংসদ সদস্যরাও মূল্যবান মতামত তুলে ধরে কমিটির কাজে সহায়তা করেন। তাঁরা সভাপতির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে বিল প্রস্তুতির কাজে যুক্ত সংশ্লিষ্ট সবাইকেও ধন্যবাদ জানানো হয়।
সংসদে পাঠানোর পর বিলটি পাস হলে এপিবিএন-এর কার্যক্রম ও কাঠামো পাবে পূর্ণাঙ্গ আইনগত ভিত্তি। আইনশৃঙ্খলা বাহিনীর এই বিশেষ ইউনিটের ভূমিকা আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।
সম্পর্কিত খবর
বিদ্যুৎ সংকটে দেশ ‘পাওয়ারলেস’, সংসদে শফিকুর রহমানের তীব্র…
দান করা সম্পত্তিতে জীবদ্দশায় ভোগাধিকার: নতুন আইনে শুরু…
সৌরবিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে ৬ মাস শুল্ক-কর রেয়াত অনুমোদন
সম্পত্তি দানে আজীবন ভোগের অধিকার মিলল, শরিয়াহ প্রশ্নে…
সাইবার অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন, সংসদে পাসের…
গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে ছুটল তরুণ, সার্জেন্টের খপ্পরে…