বন্যাবিধ্বস্ত সিলেটে ১৫০০ পরিবারের হাতে আমিরাতের মানবিক সহায়তা

প্রাইম বার্তা অনলাইন
০৬ সেপ্টেম্বর ২০২৬ ৪:৪৭ পিএম
বন্যাবিধ্বস্ত সিলেটে ১৫০০ পরিবারের হাতে আমিরাতের মানবিক সহায়তা

সাম্প্রতিক বন্যায় বিপর্যস্ত সিলেটের ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলার ১ হাজার ৫০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে রোববার (৬ সেপ্টেম্বর) খাদ্য ও বস্ত্রের প্যাকেজ পৌঁছে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার। ঢাকাস্থ আমিরাত দূতাবাসের ফরেন এইড অফিসের আয়োজনে দেশের বিভিন্ন বন্যাক্রান্ত এলাকায় মোট প্রায় ১০ হাজার পরিবারের হাতে এমন প্যাকেজ দেওয়ার পরিকল্পনার অংশ হিসেবে এই সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, বন্যার মতো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার মানবিক দায়িত্ব। এই সংকটকালে পরিবারগুলোর চাহিদা কিছুটা হলেও পূরণ করা এবং তাদের সহমর্মিতা জানানোই সহায়তা কার্যক্রমের মূল উদ্দেশ্য। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত আরব আমিরাত দূতাবাসের ডিরেক্টর অব ফরেন এইড রাশেদ মোহাম্মদ নাসের আলমেইল আলজাবি।

এবারের বন্যায় অসংখ্য পরিবার ঘরবাড়ি, জীবিকার অবলম্বন ও স্বাভাবিক জীবনযাপনের সুযোগ হারিয়ে দুর্বিষহ সময় কাটাচ্ছে বলে জানানো হয়েছে। তাদের তাৎক্ষণিক প্রয়োজন মেটানো এবং দুর্ভোগ কিছুটা লাঘব করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।

দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন বলে এই মানবিক সহায়তাকে বর্ণনা করা হয়েছে। যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে বাংলাদেশের জনগণের পাশে অনড়ভাবে থাকার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে সংযুক্ত আরব আমিরাত।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...