অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে, সতর্ক থাকার আহ্বান তারেকের

প্রাইম বার্তা অনলাইন
০৬ সেপ্টেম্বর ২০২৬ ১:৫৪ এএম
অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে, সতর্ক থাকার আহ্বান তারেকের

দেশের বর্তমান সংকটকে সুযোগ হিসেবে নিয়ে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি জনমনে বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা তৈরির ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ আনেন।

প্রধানমন্ত্রী বলেন, গত কিছু সময় ধরে স্বৈরাচারি আমল কিংবা অন্তর্বর্তী সরকারের সময়ে সৃষ্ট নানা সমস্যা নিরসনে সরকার কাজ করে যাচ্ছে। দেশে বিভিন্ন ক্ষেত্রে সমস্যা বিদ্যমান—এটি সরকার কখনোই অস্বীকার করেনি। অথচ এসব সমস্যাকেই অজুহাত বানিয়ে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি ভিন্ন ভিন্ন কায়দায় জনগণকে বিভ্রান্ত করার তৎপরতা চালাচ্ছেন, যার মূল লক্ষ্য দেশে অস্থির ও অরাজক পরিস্থিতি সৃষ্টি করা। এসব চক্রের বিপরীতে দেশের প্রত্যেক নাগরিককে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সরকারের অবস্থান তুলে ধরে তারেক রহমান জানান, বাংলাদেশের জনগণ তাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্ব পালনের অঙ্গীকারই গণতন্ত্রের ধারা অটুট রাখা এবং গণতান্ত্রিক নীতি ও নৈতিকতার সর্বোচ্চ চর্চা। তিনি জোর দিয়ে বলেন, কেউ অরাজকতা সৃষ্টির উদ্যোগ নিলে তা নিয়ন্ত্রণে দেশের বিদ্যমান আইনে যথেষ্ট ব্যবস্থা রয়েছে। নির্বাচিত সরকার হিসেবে স্পষ্ট বার্তা হলো—সবাইকে নিজ নিজ সীমার মধ্যে অবস্থান করতে হবে।

স্বৈরাচার আমলের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ওই সময়ে একটি রাজনৈতিক দল ‘গুপ্তবেশ’ ধারণ করে স্বৈরাচারের আড়ালে লুকিয়ে ছিল। পরবর্তীতে সেই দলের নিজেদের লোকজনই বেরিয়ে এসে জনসমক্ষে বিষয়টি স্বীকার করেছেন বলেও তিনি উল্লেখ করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...