ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে চট্টগ্রামে চসিকের জোরদার মশক নিধন অভিযান

প্রাইম বার্তা অনলাইন
০৩ সেপ্টেম্বর ২০২৬ ৮:৫২ পিএম
ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে চট্টগ্রামে চসিকের জোরদার মশক নিধন অভিযান

মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সংক্রমণ আটকাতে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নগরের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ব্যাপক মশক নিধন ক্রাশ প্রোগ্রাম ও ভ্রাম্যমাণ আদালত চালিয়ে যাচ্ছে। এই কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নগরীর ৩২, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ডে বিশেষ মশক নিধন অভিযান পরিচালিত হয়।

ঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলোর একাধিক এলাকা ঘুরে মশার প্রজননের সম্ভাব্য স্থানগুলো শনাক্ত করে ধ্বংস করা হয়। এছাড়া লার্ভা নিধনে ওষুধ ছিটানো হয় এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে সুরক্ষার জন্য নগরবাসীর মাঝে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হয়। মশার বংশবিস্তারের সুযোগ তৈরিকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে একইসঙ্গে ভ্রাম্যমাণ আদালতের অভিযানও চালানো হয়।

অভিযানে চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, মশক ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মকর্তা শরফুল ইসলাম মাহিসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এ সময় ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী জানান, মশাবাহিত রোগের প্রাদুর্ভাব কমাতে চসিক সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে সেগুলোতে ক্রাশ প্রোগ্রাম ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

তবে শুধু সিটি করপোরেশনের প্রচেষ্টায় ডেঙ্গু নিয়ন্ত্রণ করা যাবে না বলেও মনে করেন তিনি। মশার প্রজননস্থল ধ্বংসে নগরবাসীকেও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। বাড়ি, ছাদ, নির্মাণাধীন স্থাপনা কিংবা আশপাশে যেন কোথাও পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর রাখার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...