সেপ্টেম্বরেও থামছে না গরম, তাপপ্রবাহের পূর্বাভাস ও সাগরে নিম্নচাপের শঙ্কা

প্রাইম বার্তা অনলাইন
০২ সেপ্টেম্বর ২০২৬ ৩:৩২ এএম
সেপ্টেম্বরেও থামছে না গরম, তাপপ্রবাহের পূর্বাভাস ও সাগরে নিম্নচাপের শঙ্কা

আসন্ন সেপ্টেম্বর মাসে স্বাভাবিক জীবনযাত্রায় কিছুটা অস্বস্তি বয়ে আনতে পারে বৈরী আবহাওয়া। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই মাসে দেশে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার প্রবণতা দেখা দেবে। সাথে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা জনজীবনে প্রভাব ফেলতে পারে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রে দীর্ঘমেয়াদি পূর্বাভাস বিষয়ক এক বিশেষজ্ঞ সভা অনুষ্ঠিত হয়। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলামের সভাপতিত্বে এই সভায় এই পূর্বাভাস দেওয়া হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এ মাসে ৩৬ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তাপপ্রবাহ দেখা দিতে পারে। একইসাথে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি মৌসুমি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে, যার মধ্যে একটি নিম্নচাপে রূপ নিতে পারে।

এদিকে বৃষ্টিপাতের চিত্রও স্বাভাবিকের চেয়ে কিছুটা ভিন্ন হতে পারে। সেপ্টেম্বর জুড়ে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির কারণে উত্তরাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদী বন্যা হতে পারে। গত আগস্ট মাসে সারাদেশে স্বাভাবিকের তুলনায় ৫.৭ শতাংশ কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...