মোবাইল আসক্তি: মায়ের অভিমানে ফ্যানের সাথে ঝুললেন স্কুলছাত্র তাশফিকুল
রাজধানীর পল্টন এলাকায় মায়ের সাথে মোবাইল ফোন নিয়ে অভিমান করে তাশফিকুল ইসলাম (১৬) নামের এক স্কুলছাত্র আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। সোমবার বিকেলে নিজ কক্ষের সিলিং ফ্যানের সাথে ওড়ানা পেঁচিয়ে তিনি ঝুলে পড়েন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, তাশফিকুল মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে মোবাইলে ফ্রি ফায়ার গেমসে আসক্ত ছিলেন। এ নিয়ে মায়ের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে মা তার ফোনটি কেড়ে নিলে অভিমান করে তিনি এ ঘটনা ঘটান। তাদের গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঁইয়া উপজেলায়, তবে তারা বর্তমানে পল্টনের চামেলীবাগের একটি বাসার দোতলায় ভাড়া থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পর্কিত খবর
সেপ্টেম্বরে গরম বাড়ার পূর্বাভাস, তাপপ্রবাহ ও সাগরে লঘুচাপের আভাস
তেজগাঁওতে পুলিশের বিশেষ অভিযান: গ্রেফতার ৫৯
ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়ে বারডেমে ভর্তি বিদ্যুৎ মন্ত্রী
সেপ্টেম্বরে গরমের তীব্রতা বাড়ছে, সাগরে লঘুচাপ ও তাপপ্রবাহের সতর্কতা
প্রযুক্তি নয়, দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য
শাহজালালে ৭৫ লাখ টাকার সোনার গহনাসহ দুই পাচারকারী আটক

আরও পড়ুন

মোবাইল আসক্তি: মায়ের অভিমানে ফ্যানের সাথে ঝুললেন স্কুলছাত্র তাশফিকুল
রাজধানীর পল্টন এলাকায় মায়ের সাথে মোবাইল ফোন নিয়ে অভিমান করে তাশফিকুল ইসলাম (১৬) নামের এক স্কুলছাত্র আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। সোমবার বিকেলে নিজ কক্ষের সিলিং ফ্যানের সাথে ওড়ানা পেঁচিয়ে তিনি ঝুলে পড়েন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, তাশফিকুল মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে মোবাইলে ফ্রি ফায়ার গেমসে আসক্ত ছিলেন। এ নিয়ে মায়ের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে মা তার ফোনটি কেড়ে নিলে অভিমান করে তিনি এ ঘটনা ঘটান। তাদের গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঁইয়া উপজেলায়, তবে তারা বর্তমানে পল্টনের চামেলীবাগের একটি বাসার দোতলায় ভাড়া থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পর্কিত খবর
সেপ্টেম্বরে গরম বাড়ার পূর্বাভাস, তাপপ্রবাহ ও সাগরে লঘুচাপের…
তেজগাঁওতে পুলিশের বিশেষ অভিযান: গ্রেফতার ৫৯
ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়ে বারডেমে ভর্তি বিদ্যুৎ মন্ত্রী
সেপ্টেম্বরে গরমের তীব্রতা বাড়ছে, সাগরে লঘুচাপ ও তাপপ্রবাহের…
প্রযুক্তি নয়, দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য
শাহজালালে ৭৫ লাখ টাকার সোনার গহনাসহ দুই পাচারকারী…