গুমের বিচার ও আয়নাঘর সংরক্ষণের দাবিতে ঢাবিতে মানববন্ধন
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে গুমের শিকার ব্যক্তিদের স্মরণ এবং এর সাথে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটি। রোববার (৩০ আগস্ট) বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিফাত উল্লাহসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় বক্তারা ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংঘটিত সকল গুমের ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।
সংগঠনের পক্ষ থেকে ছয় দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে গুম কমিশনের প্রতিবেদন বাস্তবায়নে সময়সীমাবদ্ধ জাতীয় কর্মপরিকল্পনা গ্রহণ, ভুক্তভোগী পরিবারগুলোর ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করা এবং জাতীয় মানবাধিকার কমিশনকে শক্তিশালী করা। এছাড়া ‘আয়নাঘর’সহ কথিত গোপন আটককেন্দ্রগুলোর প্রমাণ সংরক্ষণ ও সেগুলোকে ভবিষ্যতে স্মৃতি ও নথি সংরক্ষণ কেন্দ্রে রূপান্তরের দাবিও জানানো হয়।
সম্পর্কিত খবর
মেডিকেল কলেজে হাড়ের চাহিদা, কবর খুঁড়ে মরদেহ চুরি করছে চক্র
মোবাইল নিয়ে মায়ের সঙ্গে অভিমান, ফ্যানের সাথে ঝুলল স্কুলছাত্র
বাড্ডার ভাড়া বাসায় যুবকের ঝুলন্ত লাশ, ধারণা পারিবারিক কলহ
ঢাকায় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৪৪২, মিরপুরে সবচেয়ে বেশি
সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা, বন্দরে ১ নম্বর…
চট্টগ্রামে ফুটপাত দখলমুক্ত করলো চসিক, ৬ জনের জরিমানা

আরও পড়ুন

গুমের বিচার ও আয়নাঘর সংরক্ষণের দাবিতে ঢাবিতে মানববন্ধন
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে গুমের শিকার ব্যক্তিদের স্মরণ এবং এর সাথে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটি। রোববার (৩০ আগস্ট) বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিফাত উল্লাহসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় বক্তারা ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংঘটিত সকল গুমের ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।
সংগঠনের পক্ষ থেকে ছয় দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে গুম কমিশনের প্রতিবেদন বাস্তবায়নে সময়সীমাবদ্ধ জাতীয় কর্মপরিকল্পনা গ্রহণ, ভুক্তভোগী পরিবারগুলোর ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করা এবং জাতীয় মানবাধিকার কমিশনকে শক্তিশালী করা। এছাড়া ‘আয়নাঘর’সহ কথিত গোপন আটককেন্দ্রগুলোর প্রমাণ সংরক্ষণ ও সেগুলোকে ভবিষ্যতে স্মৃতি ও নথি সংরক্ষণ কেন্দ্রে রূপান্তরের দাবিও জানানো হয়।
সম্পর্কিত খবর
মেডিকেল কলেজে হাড়ের চাহিদা, কবর খুঁড়ে মরদেহ চুরি…
মোবাইল নিয়ে মায়ের সঙ্গে অভিমান, ফ্যানের সাথে ঝুলল…
বাড্ডার ভাড়া বাসায় যুবকের ঝুলন্ত লাশ, ধারণা পারিবারিক…
ঢাকায় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৪৪২, মিরপুরে সবচেয়ে…
সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা, বন্দরে…