বাড্ডার ভাড়া বাসায় যুবকের ঝুলন্ত লাশ, ধারণা পারিবারিক কলহ

প্রাইম বার্তা অনলাইন
০১ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩২ এএম
বাড্ডার ভাড়া বাসায় যুবকের ঝুলন্ত লাশ, ধারণা পারিবারিক কলহ

রাজধানীর উত্তর বাড্ডা একতা আবাসিক এলাকায় একটি ভাড়া বাড়ি থেকে চাঁন মিয়া (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ওই এলাকার একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, চাঁন মিয়া ওই ফ্ল্যাটে অন্য এক ব্যক্তির সাথে ভাড়া থাকতেন। গভীর রাতে তার এক বন্ধু মালামাল আনতে এসে দরজায় ডাকাডাকি করেও কোনো সাড়া না পেলে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত সোয়া ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু আরিফ জানান, মৃত্যুর খবর দিলেও চাঁন মিয়ার বোন স্বাভাবিকভাবে কথা বলেছেন। এ নিয়ে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিনের পারিবারিক দ্বন্দ্বের কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। পটুয়াখালীর বাউফল উপজেলার বাসিন্দা চাঁন মিয়া দুই সন্তানের জনক ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...