চট্টগ্রাম বন্দরে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত জেটি সরকার নাসির
চট্টগ্রাম বন্দরের ওভার ফ্লো ইয়ার্ড এলাকায় রোববার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। বন্দরের অভ্যন্তরীণ সড়কে দ্রুতগামী একটি কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত হয়েছেন বিসমিল্লাহ শিপিং এজেন্সির জেটি সরকার নাসির উদ্দিন চৌধুরী।
বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটলে বন্দরের নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তবে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আশেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও এর চালক রফিকুল মিনা পলাতক রয়েছেন। প্রসঙ্গত, বন্দরে আমদানি-রপ্তানি পণ্য খালাস বা বোঝাইয়ের কাজে তত্ত্বাবধায়ন ও কাস্টমস আনুষঙ্গিক কাজ পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের জেটি সরকার বলা হয়ে থাকে।
সম্পর্কিত খবর
মেডিকেল কলেজে হাড়ের চাহিদা, কবর খুঁড়ে মরদেহ চুরি করছে চক্র
মোবাইল নিয়ে মায়ের সঙ্গে অভিমান, ফ্যানের সাথে ঝুলল স্কুলছাত্র
বাড্ডার ভাড়া বাসায় যুবকের ঝুলন্ত লাশ, ধারণা পারিবারিক কলহ
ঢাকায় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৪৪২, মিরপুরে সবচেয়ে বেশি
সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা, বন্দরে ১ নম্বর…
চট্টগ্রামে ফুটপাত দখলমুক্ত করলো চসিক, ৬ জনের জরিমানা

আরও পড়ুন

চট্টগ্রাম বন্দরে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত জেটি সরকার নাসির
চট্টগ্রাম বন্দরের ওভার ফ্লো ইয়ার্ড এলাকায় রোববার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। বন্দরের অভ্যন্তরীণ সড়কে দ্রুতগামী একটি কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত হয়েছেন বিসমিল্লাহ শিপিং এজেন্সির জেটি সরকার নাসির উদ্দিন চৌধুরী।
বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটলে বন্দরের নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তবে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আশেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও এর চালক রফিকুল মিনা পলাতক রয়েছেন। প্রসঙ্গত, বন্দরে আমদানি-রপ্তানি পণ্য খালাস বা বোঝাইয়ের কাজে তত্ত্বাবধায়ন ও কাস্টমস আনুষঙ্গিক কাজ পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের জেটি সরকার বলা হয়ে থাকে।
সম্পর্কিত খবর
মেডিকেল কলেজে হাড়ের চাহিদা, কবর খুঁড়ে মরদেহ চুরি…
মোবাইল নিয়ে মায়ের সঙ্গে অভিমান, ফ্যানের সাথে ঝুলল…
বাড্ডার ভাড়া বাসায় যুবকের ঝুলন্ত লাশ, ধারণা পারিবারিক…
ঢাকায় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৪৪২, মিরপুরে সবচেয়ে…
সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা, বন্দরে…