গত ৬ মাসে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি: সংসদীয় কমিটির দাবি
জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে জানানো হয়েছে, গত ছয় মাসে দেশে একটিও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। একই সময়ে রাজনৈতিক প্রতিহিংসার কোনো ঘটনাও ঘটেনি বলে দাবি করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত শক্তি প্রয়োগ করেনি বলেও বৈঠকে আলোচনায় উঠে আসে।
রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে গুম প্রতিরোধ ও প্রতিকার বিল-২০২৬ নিয়ে বিস্তারিত আলোচনা করে বিলটি সংসদে উত্থাপনের জন্য পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া মিরাজ শেখ অপহরণের ঘটনায় সরকারের বিরুদ্ধে দায়ারোপের রাজনীতি বা ব্লেম গেম থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়।
বৈঠকে জামায়াতে ইসলামীর এমপি মো. নূরুল ইসলাম ও মো. আব্দুল বাতেন ওয়াকআউট করেন। এ প্রসঙ্গে কমিটির সভাপতি বলেন, সদস্যদের ভিন্নমত বা সংশোধনী প্রস্তাব সভায় উপস্থাপনের সুযোগ থাকলেও সংসদীয় প্রথার বাইরে ওয়াকআউট করা হয়। এতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, হুইপ রকিবুল ইসলাম ও মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আইনশৃঙ্খলা বাহিনী একাদশ সংসদ নির্বাচন কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় গুম প্রতিরোধ বিল বিচারবহির্ভূত হত্যা
সম্পর্কিত খবর
কালুরঘাটে প্রবাল এক্সপ্রেসে কাটা পড়ে তরুণীর মৃত্যু
গুমের বিচারে স্বাধীন তদন্ত ও রাষ্ট্রের জবাবদিহি চায় এইচআরএসএস
বাংলাদেশ-চীন নতুন কৌশলগত সংলাপ: সম্পর্ক আরও জোরদারের উদ্যোগ
প্রবাসীদের বিমান ভাড়া কমাতে ও সিন্ডিকেট ঠেকাতে নতুন উদ্যোগ
সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গুরুত্বারোপ
সন্ধ্যায় দেশজুড়ে প্রায় ২ হাজার মেগাওয়াট লোডশেডিং, ঢাকায় সবচেয়ে বেশি

আরও পড়ুন

গত ৬ মাসে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি: সংসদীয় কমিটির দাবি
জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে জানানো হয়েছে, গত ছয় মাসে দেশে একটিও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। একই সময়ে রাজনৈতিক প্রতিহিংসার কোনো ঘটনাও ঘটেনি বলে দাবি করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত শক্তি প্রয়োগ করেনি বলেও বৈঠকে আলোচনায় উঠে আসে।
রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে গুম প্রতিরোধ ও প্রতিকার বিল-২০২৬ নিয়ে বিস্তারিত আলোচনা করে বিলটি সংসদে উত্থাপনের জন্য পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া মিরাজ শেখ অপহরণের ঘটনায় সরকারের বিরুদ্ধে দায়ারোপের রাজনীতি বা ব্লেম গেম থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়।
বৈঠকে জামায়াতে ইসলামীর এমপি মো. নূরুল ইসলাম ও মো. আব্দুল বাতেন ওয়াকআউট করেন। এ প্রসঙ্গে কমিটির সভাপতি বলেন, সদস্যদের ভিন্নমত বা সংশোধনী প্রস্তাব সভায় উপস্থাপনের সুযোগ থাকলেও সংসদীয় প্রথার বাইরে ওয়াকআউট করা হয়। এতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, হুইপ রকিবুল ইসলাম ও মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
কালুরঘাটে প্রবাল এক্সপ্রেসে কাটা পড়ে তরুণীর মৃত্যু
গুমের বিচারে স্বাধীন তদন্ত ও রাষ্ট্রের জবাবদিহি চায়…
বাংলাদেশ-চীন নতুন কৌশলগত সংলাপ: সম্পর্ক আরও জোরদারের উদ্যোগ
প্রবাসীদের বিমান ভাড়া কমাতে ও সিন্ডিকেট ঠেকাতে নতুন…
সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গুরুত্বারোপ
সন্ধ্যায় দেশজুড়ে প্রায় ২ হাজার মেগাওয়াট লোডশেডিং, ঢাকায়…