প্রেমের সিনেমা বন্ধের নোটিশ দেওয়া আইনজীবী নিজেই রোমান্টিক সিনেমার ভক্ত

প্রাইম বার্তা অনলাইন
২৯ আগস্ট ২০২৬ ১২:২৪ পিএম
প্রেমের সিনেমা বন্ধের নোটিশ দেওয়া আইনজীবী নিজেই রোমান্টিক সিনেমার ভক্ত

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন সম্প্রতি প্রেমনির্ভর সিনেমা ও নাটক নির্মাণ বন্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন। অথচ এই আইনজীবীর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ঘাঁটলেই বেরিয়ে আসে চরম বৈপরীত্য। তার ফেসবুক প্রোফাইলে প্রমাণ মিলেছে যে, তিনি নিজেই বিভিন্ন রোমান্টিক সিনেমা এবং প্রেমকাহিনী নির্ভর গানের বিরাট ভক্ত।

মামুনের মেটা ভেরিফাইড ফেসবুক আইডি থেকে জানা যায়, তিনি নিয়মিত রোমান্টিক কনটেন্ট দেখেন এবং তা নিয়ে আবেগঘন পোস্টও করেন। গত ৩১ জুলাই তিনি ইংরেজি রোমান্টিক সিরিজ ‘দ্য গ্রেট অ্যান্ড পাওয়ারফুল জিনি’ দেখার কথা জানিয়েছেন। এর আগে গত বছরের সেপ্টেম্বরে হলিউডের বিতর্কিত সিনেমা ‘দ্য ডিকটেটর’ দেখে তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন। এছাড়াও ‘রাধে শ্যাম’, ‘স্টারডাস্ট’ এবং বলিউডের বেশ কিছু ত্রিভুজ প্রেমের গান ও সিনেমা তার পছন্দের তালিকায় রয়েছে।

গত ৫ আগস্ট ‘রাধে শ্যাম’ সিনেমাকে জটিল ভালোবাসার গল্প বলে উল্লেখ করেছিলেন তিনি। এমনকি মে মাসে ‘স্টারডাস্ট’ দেখার পর তিনি লিখেছিলেন সিনেমাটি তার কাছে অসাধারণ লেগেছে। একদিকে যেখানে তিনি এই ধরনের সিনেমা নির্মাণ বন্ধের জন্য আইনি পদক্ষেপ নিচ্ছেন, অন্যদিকে নিজের ব্যক্তিগত পছন্দের তালিকায় এগুলোকে রাখায় তিনি এখন আলোচনার কেন্দ্রে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...