ছিনতাইলুটের আড়ালে দ্বন্দ্ব, কদমতলীতে সঙ্গীর ছুরিকাঘাতে নিহত ছিনতাইকারী
রাজধানীর কদমতলী থানার নামা শ্যামপুর বরইতলা এলাকায় দুই ছিনতাইকারীর মধ্যে বিরোধের জেরে একজন নিহত হয়েছেন। শনিবার ভোররাতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জিন্নাত জানান, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। এর আগে ভোর ৪টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় আনুমানিক ৩৫ বছর বয়সী ওই ব্যক্তিকে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে ওই এলাকায় দুই ছিনতাইকারীর মধ্যে মালামাল ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে একজন অন্যজনকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সম্পর্কিত খবর
প্রেমের সিনেমা বন্ধের নোটিশ দেওয়া আইনজীবী নিজেই রোমান্টিক সিনেমার ভক্ত
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, ভ্যাপসা গরমে কষ্ট বাড়বে
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, বাড়বে ভ্যাপসা গরম
দেশের ১১ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কতা জারি
ভূমি মন্ত্রী মিজানুর রহমান: নামজারির সমস্যা ও রেজিস্ট্রি দপ্তর আনার…
রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৫৫৪, উদ্ধার বিপুল মাদক

আরও পড়ুন

ছিনতাইলুটের আড়ালে দ্বন্দ্ব, কদমতলীতে সঙ্গীর ছুরিকাঘাতে নিহত ছিনতাইকারী
রাজধানীর কদমতলী থানার নামা শ্যামপুর বরইতলা এলাকায় দুই ছিনতাইকারীর মধ্যে বিরোধের জেরে একজন নিহত হয়েছেন। শনিবার ভোররাতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জিন্নাত জানান, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। এর আগে ভোর ৪টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় আনুমানিক ৩৫ বছর বয়সী ওই ব্যক্তিকে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে ওই এলাকায় দুই ছিনতাইকারীর মধ্যে মালামাল ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে একজন অন্যজনকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সম্পর্কিত খবর
প্রেমের সিনেমা বন্ধের নোটিশ দেওয়া আইনজীবী নিজেই রোমান্টিক…
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, ভ্যাপসা গরমে কষ্ট বাড়বে
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, বাড়বে ভ্যাপসা গরম
দেশের ১১ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা,…
ভূমি মন্ত্রী মিজানুর রহমান: নামজারির সমস্যা ও রেজিস্ট্রি…
রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৫৫৪, উদ্ধার বিপুল…