সাবেক স্ত্রীকে নিয়ে বিরোধে প্রবাসীকে কুপিয়ে আহত, গ্রেফতার ২
রাজধানীর মোহাম্মদপুরে সৌদি প্রবাসী লস্কর হৃদয়কে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় দুই কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ডিএমপির মোহাম্মদপুর জোনের এডিসি জুয়েল রানা সংবাদ সম্মেলনে জানান, এই হামলার মূল কারণ হলো একটি প্রেম ও পারিবারিক বিবাদ। গ্রেফতারকৃতরা হলেন শান্ত ও বিল্লাল ওরফে কালা বিল্লাল।
পুলিশ সূত্রে জানা যায়, কয়েক বছর আগে হৃদয়ের স্ত্রী কিশোর গ্যাং লিডার ক্যাপ্টেন মুন্নার প্রেমে পড়ে তাকে বিয়ে করেন। এরপর হৃদয় সৌদি আরবে চলে গেলেও সম্প্রতি ছুটিতে দেশে এসে তিনি তার সাবেক স্ত্রীর সাথে গোপনে যোগাযোগ করেন। এ নিয়ে মুন্না হৃদয়কে হুমকি দিলেও তিনি সম্পর্ক বজায় রাখেন। পরিস্থিতি উত্তপ্ত হলে মুন্না ও তার সহযোগীরা হৃদয়কে ডেকে নিয়ে হামলা চালায়।
এ ঘটনায় হৃদয়ের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন, যেখানে মুন্নাসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে। আসামিরা হলেন রাসেল ওরফে আন্ডা রাসেল, বিল্লাল ও ঘাড়কাটা সাইফুল। বর্তমানে আহত হৃদয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং মুল আসামি মুন্নাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
সম্পর্কিত খবর
সাবেক স্ত্রীর প্রেমিকের হামলায় প্রবাসী জখম, মোহাম্মপুরে গ্রেফতার ২
সাবেক স্ত্রীকে নিয়ে পরকীয়ায় জড়িয়ে প্রবাসীকে কুপিয়ে আহত, গ্রেফতার ২
চট্টগ্রামের পটিয়ায় শিকল কেটে চুরি দুই সিএনজি অটোরিকশা
সাবেক স্ত্রীর পরকীয়ায় জড়িয়ে প্রবাসীকে কুপিয়ে আহত, গ্রেফতার ২
পটিয়ায় শিকল কেটে দুই সিএনজি চুরি, শত গজের মধ্যে আতঙ্ক
সাবেক স্ত্রীকে নিয়ে পরকীয়া, প্রবাসীকে কুপিয়ে জখম মুন্নার

সাবেক স্ত্রীকে নিয়ে বিরোধে প্রবাসীকে কুপিয়ে আহত, গ্রেফতার ২
রাজধানীর মোহাম্মদপুরে সৌদি প্রবাসী লস্কর হৃদয়কে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় দুই কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ডিএমপির মোহাম্মদপুর জোনের এডিসি জুয়েল রানা সংবাদ সম্মেলনে জানান, এই হামলার মূল কারণ হলো একটি প্রেম ও পারিবারিক বিবাদ। গ্রেফতারকৃতরা হলেন শান্ত ও বিল্লাল ওরফে কালা বিল্লাল।
পুলিশ সূত্রে জানা যায়, কয়েক বছর আগে হৃদয়ের স্ত্রী কিশোর গ্যাং লিডার ক্যাপ্টেন মুন্নার প্রেমে পড়ে তাকে বিয়ে করেন। এরপর হৃদয় সৌদি আরবে চলে গেলেও সম্প্রতি ছুটিতে দেশে এসে তিনি তার সাবেক স্ত্রীর সাথে গোপনে যোগাযোগ করেন। এ নিয়ে মুন্না হৃদয়কে হুমকি দিলেও তিনি সম্পর্ক বজায় রাখেন। পরিস্থিতি উত্তপ্ত হলে মুন্না ও তার সহযোগীরা হৃদয়কে ডেকে নিয়ে হামলা চালায়।
এ ঘটনায় হৃদয়ের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন, যেখানে মুন্নাসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে। আসামিরা হলেন রাসেল ওরফে আন্ডা রাসেল, বিল্লাল ও ঘাড়কাটা সাইফুল। বর্তমানে আহত হৃদয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং মুল আসামি মুন্নাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
সম্পর্কিত খবর
সাবেক স্ত্রীর প্রেমিকের হামলায় প্রবাসী জখম, মোহাম্মপুরে গ্রেফতার…
সাবেক স্ত্রীকে নিয়ে পরকীয়ায় জড়িয়ে প্রবাসীকে কুপিয়ে আহত,…
চট্টগ্রামের পটিয়ায় শিকল কেটে চুরি দুই সিএনজি অটোরিকশা
সাবেক স্ত্রীর পরকীয়ায় জড়িয়ে প্রবাসীকে কুপিয়ে আহত, গ্রেফতার…
পটিয়ায় শিকল কেটে দুই সিএনজি চুরি, শত গজের…