সাবেক স্ত্রীর প্রেমিকের হামলার শিকার প্রবাসী, মোহাম্মদপুরে গ্রেফতার ২

প্রাইম বার্তা অনলাইন
২৮ আগস্ট ২০২৬ ৫:৫৬ পিএম
সাবেক স্ত্রীর প্রেমিকের হামলার শিকার প্রবাসী, মোহাম্মদপুরে গ্রেফতার ২

রাজধানীর মোহাম্মদপুরে প্রবাসী লস্কর হৃদয়কে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন শান্ত ও বিল্লাল ওরফে কালা বিল্লাল। ডিএমপির মোহাম্মদপুর জোনের এডিসি জুয়েল রানা জানান, এ হামলার মূল কারণ হৃদয়ের সাবেক স্ত্রীকে কেন্দ্র করে তৈরি হওয়া পরকীয়ার সম্পর্ক।

পুলিশ সূত্রে জানা যায়, কয়েক বছর আগে হৃদয়ের স্ত্রী এলাকার কিশোর গ্যাং লিডার ক্যাপ্টেন মুন্নার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন এবং তাকেই বিয়ে করেন। পরবর্তীতে সৌদি প্রবাসী হৃদয় দেশে ফিরলে তার সাবেক স্ত্রীর সাথে আবারও গোপন যোগাযোগ হয়। এতে ক্ষিপ্ত হয়ে মুন্না হৃদয়কে হুমকি দেন এবং ছুটিতে এসে তাকে ডেকে নিয়ে কুপিয়ে আহত করেন।

হামলার পর থেকে হৃদয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেছেন। মামলায় মুন্নাসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...