বোয়ালখালীতে খালে ভ্যানচালকের লাশ, গভীর রাতে মাছ ধরতে যেতেন
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ছন্দারিয়া খাল থেকে ভ্যানচালক মো. সালাউদ্দিন সাহানুর (৩৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে খালের তীরের ব্লকের ওপর তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
পারিবারিক সূত্রে জানা যায়, সালাউদ্দিন গোমদণ্ডী পৌরসভার চরখিদিরপুর গ্রামের বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন বিদেশে থাকার পর গত বছর দেশে ফিরে তিনি ভ্যান চালানোর কাজ শুরু করেন। তার স্ত্রী জোস্না আক্তার জানান, ওই ভ্যানচালক প্রায়ই বাড়ির পাশের খালে মাছ ধরতে যেতেন। বুধবার দিবাগত রাত ২টার দিকেও তিনি মাছ ধরতে বের হন এবং আর ফেরেননি।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
সম্পর্কিত খবর
নেপালে ভয়াবহ বন্যায় ১৬২ জনের মৃত্যু, স্পিকারের গভীর শোক
চট্টগ্রামে মদপানে মাতলামি, ভ্রাম্যমাণ আদালতে যুবকের ১৫ দিনের জেল
চট্টগ্রামে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ হারালেন পথচারী
মজুরি কোনো দয়া নয়, শ্রমিকের মৌলিক অধিকার: শ্রম সংস্কার কমিশন
ভূমি মন্ত্রী মিনুর দাবি, দুইশ’ বছর ধরেই ভূমি ব্যবস্থায় অনিয়ম…
ইজিবাইক-রিকশার জন্য আলাদা লেন ও চার্জিং স্টেশনের দাবি

আরও পড়ুন

বোয়ালখালীতে খালে ভ্যানচালকের লাশ, গভীর রাতে মাছ ধরতে যেতেন
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ছন্দারিয়া খাল থেকে ভ্যানচালক মো. সালাউদ্দিন সাহানুর (৩৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে খালের তীরের ব্লকের ওপর তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
পারিবারিক সূত্রে জানা যায়, সালাউদ্দিন গোমদণ্ডী পৌরসভার চরখিদিরপুর গ্রামের বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন বিদেশে থাকার পর গত বছর দেশে ফিরে তিনি ভ্যান চালানোর কাজ শুরু করেন। তার স্ত্রী জোস্না আক্তার জানান, ওই ভ্যানচালক প্রায়ই বাড়ির পাশের খালে মাছ ধরতে যেতেন। বুধবার দিবাগত রাত ২টার দিকেও তিনি মাছ ধরতে বের হন এবং আর ফেরেননি।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
সম্পর্কিত খবর
নেপালে ভয়াবহ বন্যায় ১৬২ জনের মৃত্যু, স্পিকারের গভীর…
চট্টগ্রামে মদপানে মাতলামি, ভ্রাম্যমাণ আদালতে যুবকের ১৫ দিনের…
চট্টগ্রামে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ হারালেন পথচারী
মজুরি কোনো দয়া নয়, শ্রমিকের মৌলিক অধিকার: শ্রম…
ভূমি মন্ত্রী মিনুর দাবি, দুইশ’ বছর ধরেই ভূমি…