নকশা বহির্ভূত স্থাপনা: চট্টগ্রামে উৎসব সুপারমার্কেটকে ৮ লাখ টাকা জরিমানা

প্রাইম বার্তা অনলাইন
২৭ আগস্ট ২০২৬ ১:২৯ পিএম
নকশা বহির্ভূত স্থাপনা: চট্টগ্রামে উৎসব সুপারমার্কেটকে ৮ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) কর্তৃক নকশা বহির্ভূত নির্মিত স্থাপনায় কার্যক্রম পরিচালনার দায়ে হালিশহর এলাকার উৎসব সুপারমার্কেটকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীন এই জরিমানার আদেশ দেন।

সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় সিডিএর অথরাইজড অফিসার-২ তানজিব হোসেনসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিডিএর জনসংযোগ কর্মকর্তা আবুল হাসনাত এ তথ্য নিশ্চিত করেছেন।

সিডিএর তদন্তে দেখা যায়, উৎসব সুপারমার্কেট অনুমোদিত নকশার ব্যতিক্রম ঘটিয়ে নির্মাণ কাজ সম্পন্ন করেছে। এই অনিয়মের জন্য স্পেশাল ম্যাজিস্ট্রেট আট লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে দুই বছরের কারাদণ্ডের বিধান রাখেন। সুপারমার্কেট কর্তৃপক্ষকে ২৭ নভেম্বরের মধ্যে ব্যত্যয়কৃত অংশ সংশোধন করার নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...