মিরপুরে ডিএমপির বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জন গ্রেফতার
রাজধানীর মিরপুরে অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই অভিযানে বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে মোট ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মিরপুর মডেল থানা এলাকার অপরাধপ্রবণ স্থানগুলোতে এই অভিযান চালানো হয়। বুধবার (২৬ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতদের মধ্যে রয়েছেন- মো. আশিক (৩১), মো. জিয়াউল হক (২৯), মো. রাব্বী (২১), মিজানুর রহমান (২৪), সাইফ উদ্দিন (২৮), এনামুল (২৬), ইমন (২৩), ফুয়াদ বিন খলিল (১৯), মো. ইমন সরকার (২৮), মো. জিহাদ শিকদার (২০), মো. রিহাদ হাসান (১৯), মো. সিয়াম আহম্মেদ মিশা (২০), মো. বাহাদুর শিকদার (২৭), মো. ইমতিয়াজ তুহিন (২৮), মো. মিজান উদ্দিন (৩১), মো. মাসুদ (৪২), মো. পারভেজ (২৬), মো. নাসির (৫২), মো. আমীর (২৬), মো. রুবেল (২৬), মো. আব্দুল মতিন (৫০), নাসির (৩২), মো. রফিক (৩৩), সোলাইমান (২৬), শুভ চন্দ্র (২৬), মোস্তাকিম (২৪), রিপন (৩০), মনির (৩০), মো. রাজু (৩০), হাবিবুল্লাহ বাহার আরিফ (৩৬), হাসান চকিদার (৩১), মো. সাইদুল হক (৪৮), শরীফ আহম্মেদ নাহিফ (২৪), কামরুজ্জামান কনক (২৪), জান্নাতুল নাঈম (২৪), মো. রাতুল (২৩), আবু সাঈদ (২৬), শাহিন (২১), মো. মোশারফ (৩০), মো. রাসেল (২৫), মোছা. সাথী (২০), পারভেজ (২৮), মো. ইমরান পারভেজ (২২), মো. মাসুম (৩০), মো. মেহেদী হাসান জনি (২০), মো. আবির হোসেন (২৪), সোহেল রানা (৩৫), মনা মিয়া, মো. হৃদয় গাজী (২১) এবং মো. আজিজুল ইসলাম হাওলাদার (৩৩)। এছাড়াও আইনের সাথে সংঘাতে জড়িত থাকার অপরাধে চারজন শিশুকেও আটক করা হয়েছে।
মিরপুর মডেল থানা সূত্রে জানা গেছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

