স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আসিফের বক্তব্যে তোলপাড়, পাল্টা বার্তা রাশেদ খানের

প্রাইম বার্তা অনলাইন
২৭ আগস্ট ২০২৬ ৭:৩২ এএম
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আসিফের বক্তব্যে তোলপাড়, পাল্টা বার্তা রাশেদ খানের

জনপ্রিয় গায়ক আসিফ আকবরের বিরুদ্ধে সোচ্চার হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে নিয়ে আসিফ আকবরের সাম্প্রতিক কটূক্তির জবাবে বুধবার (২৬ আগস্ট) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি তীব্র স্ট্যাটাস দেন তিনি। গায়কের এই মন্তব্যকে অবমাননাকর ও অগ্রহণীয় হিসেবে উল্লেখ করেন রাশেদ খান।

স্ট্যাটাসে রাশেদ খান প্রশ্ন রেখেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে এমন মন্তব্য করার সময় আসিফ আকবরের মস্তিস্ক কি ঠিক ছিলো কি না। আসিফ আকবর আগে আদালতে মাথার সমস্যার কারণে মদপানের কথা স্বীকার করেছিলেন উল্লেখ করে, তিনি বলেন যে, মদ্যপান সমস্যা সমাধানের জন্যই এধরণের বক্তব্য দেওয়া হতে পারে। এর পাশাপাশি তিনি আসিফের সাকিব আল হাসানের জন্মদিনের অনুষ্ঠানে লন্ডনে উপস্থিত থাকার ঘটনাও স্মরণ করিয়ে দেন এবং তাকে সাকিবের মতো ঘৃণিত হতে চাইলেন কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন।

রাশেদ খান তার লেখায় আরও উল্লেখ করেন, গুম নিয়ে আসিফ আকবর যেভাবে কটাক্ষ করেছেন তা শেখ হাসিনার ভাষার অনুরূপ বলে মনে হয়েছে তার। তিনি বলেন, শিল্পী বা তারকাদের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সাথে যুক্ত না থাকাই শ্রেয়, অন্যথায় তাদেরকেও সাকিব আল হাসানের মতো জনরোষের শিকার হতে হবে। ভক্তদের ভালোবাসার প্রতিদান এভাবে দেওয়া উচিত নয় বলেও জানান তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...