মিরপুরে ডিএমপির বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে গ্রেফতার ৫৪ জন

প্রাইম বার্তা অনলাইন
২৭ আগস্ট ২০২৬ ৩:০০ এএম
মিরপুরে ডিএমপির বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে গ্রেফতার ৫৪ জন

রাজধানীর মিরপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মিরপুর মডেল থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় গত ২৪ ঘণ্টায় এই অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৬ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের গ্রেফতারে এই ধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- মো. আশিক, মো. জিয়াউল হক, মো. রাব্বী, মিজানুর রহমান, সাইফ উদ্দিন, এনামুল, ইমন, ফুয়াদ বিন খলিল, মো. ইমন সরকার, মো. জিহাদ শিকদার, মো. রিহাদ হাসান, মো. সিয়াম আহম্মেদ মিশা, মো. বাহাদুর শিকদার, মো. ইমতিয়াজ তুহিন, মো. মিজান উদ্দিন, মো. মাসুদ, মো. পারভেজ, মো. নাসির, মো. আমীর, মো. রুবেল, মো. আব্দুল মতিন, নাসির, মো. রফিক, সোলাইমান, শুভ চন্দ্র, মোস্তাকিম, রিপন, মনির, মো. রাজু, হাবিবুল্লাহ বাহার আরিফ, হাসান চকিদার, মো. সাইদুল হক, শরীফ আহম্মেদ নাহিফ, কামরুজ্জামান কনক, জান্নাতুল নাঈম, মো. রাতুল, আবু সাঈদ, শাহিন, মো. মোশারফ, মো. রাসেল, মোছা. সাথী, পারভেজ, মো. ইমরান পারভেজ, মো. মাসুম, মো. মেহেদী হাসান জনি, মো. আবির হোসেন, সোহেল রানা, মনা মিয়া, মো. হৃদয় গাজী, মো. আজিজুল ইসলাম হাওলাদার এবং আইনের সাথে সংঘাতে জড়িত থাকার অভিযোগে চারজন শিশু।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...