স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে মন্তব্য: আসিফকে সাকিবের চেয়ে ঘৃণ্য বললেন রাশেদ খান

প্রাইম বার্তা অনলাইন
২৭ আগস্ট ২০২৬ ৫:৪৯ এএম
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে মন্তব্য: আসিফকে সাকিবের চেয়ে ঘৃণ্য বললেন রাশেদ খান

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে কটাক্ষ করার জেরে গায়ক আসিফ আকবরকে তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বুধবার (২৬ আগস্ট) রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই সমালোচনা করেন এবং শিল্পীদের নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না হওয়ার পরামর্শ দেন।

তার স্ট্যাটাসে রাশেদ খান আসিফ আকবরের মাদকাসক্তি এবং মাথার সমস্যার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রশ্ন তোলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বক্তব্য দেওয়ার সময় তার মাথা ঠিক ছিল কি না। তিনি আসিফের লন্ডন সফর ও সাকিব আল হাসানের জন্মদিনে যোগ দেওয়ার ঘটনাও তুলে ধরেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আসিফ আকবরের ‘গুম’ বা ‘লুকিয়ে থাকা’ এবং ‘স্যুট পরে সংবিধান শেখানো’ সম্পর্কিত মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।

রাশেদ খান তার পোস্টে উল্লেখ করেছেন, শিল্পীদের রাজনীতির মায়না থেকে দূরে থাকা উচিত। তিনি বলেন, আসিফ আকবর যদি দলীয় রাজনীতিতে জড়িয়ে পড়েন, তবে তাকেও সাকিব আল হাসানের মতো জনগণের ঘৃণার পাত্র হতে হবে। তবে রাজনৈতিক সমালোচনা নয়, বরং গুম নিয়ে কটাক্ষ করার কারণেই তিনি এই প্রতিবাদ জানাচ্ছেন বলে জানান তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...