মানসিক সমস্যায় হাজারীবাগের বাসার রান্নাঘরে বৃদ্ধার আত্মহত্যা
রাজধানীর হাজারীবাগ এলাকার একটি বাসা থেকে সালেহা বেগম (৭০) নামের এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন সালেহা বেগম। বুধবার রাত ৯টার দিকে পরিবারের অন্য সদস্যদের অগোচরে তিনি বাসার রান্নাঘরে গলায় ফাঁস দেন। তার ছেলে ফজল খান জানান, তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা বাঁচাতে পারেননি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
সম্পর্কিত খবর
যুক্তরাজ্যের সহযোগিতায় শাহজালালে বিমান নিরাপত্তা প্রশিক্ষণ শেষ
দুবাইয়ের অংশ দিয়ে চট্টগ্রামে বিএমডব্লিউ তৈরি, গাড়ি জব্দ
ব্যাংকক থেকে এনে বিপাকে দুই ভারতীয়, শাহজালালে ৫ কেজি কুশ…
চট্টগ্রামে জলিল টেক্সটাইলের জমি পেল সেনাবাহিনী, বাড়বে অস্ত্র উৎপাদন
ব্যাংকক থেকে ফিরেই শাহজালালে ধরা, ৫ কেজি গাঁজাসহ দুই ভারতীয়…
জেলা পর্যায়ে তদারকি ও সমন্বয়ে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রীকে দায়িত্ব

আরও পড়ুন

মানসিক সমস্যায় হাজারীবাগের বাসার রান্নাঘরে বৃদ্ধার আত্মহত্যা
রাজধানীর হাজারীবাগ এলাকার একটি বাসা থেকে সালেহা বেগম (৭০) নামের এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন সালেহা বেগম। বুধবার রাত ৯টার দিকে পরিবারের অন্য সদস্যদের অগোচরে তিনি বাসার রান্নাঘরে গলায় ফাঁস দেন। তার ছেলে ফজল খান জানান, তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা বাঁচাতে পারেননি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
সম্পর্কিত খবর
যুক্তরাজ্যের সহযোগিতায় শাহজালালে বিমান নিরাপত্তা প্রশিক্ষণ শেষ
দুবাইয়ের অংশ দিয়ে চট্টগ্রামে বিএমডব্লিউ তৈরি, গাড়ি জব্দ
ব্যাংকক থেকে এনে বিপাকে দুই ভারতীয়, শাহজালালে ৫…
চট্টগ্রামে জলিল টেক্সটাইলের জমি পেল সেনাবাহিনী, বাড়বে অস্ত্র…
ব্যাংকক থেকে ফিরেই শাহজালালে ধরা, ৫ কেজি গাঁজাসহ…