এইচএসসি পরীক্ষার্থী নাফিসা হত্যায় জড়িত ক্রেনচালক গ্রেফতার
চট্টগ্রামের ইপিজেড থানা এলাকায় এইচএসসি পরীক্ষার্থী নাফিসা নাওয়ালকে বর্বরোচিতভাবে পিষে হত্যার ঘটনায় জড়িত ক্রেনচালক শামীম বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে আটটার দিকে নগরের ফ্রি পোর্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত শনিবার সকাল পৌনে নয়টার দিকে পরীক্ষা দিতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন নাফিসা। পাঠাওয়ের একটি মোটরসাইকেলে করে হাজী মুহাম্মদ মহসীন কলেজের কেন্দ্রে যাওয়ার পথে বন্দরটিলা নেভী হাসপাতালের সামনে একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে রাস্তায় পড়ে যান তিনি। এ সময় পেছন থেকে আসা ম্যাক্স কোম্পানির একটি ক্রেন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত নাফিসা (১৯) দামপাড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির মেধাবী ছাত্রী ছিলেন। এ ঘটনায় তার বাবা মামুন বাদী হয়ে ইপিজেড থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হেফাজ উদ্দিনের নেতৃত্বে ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আতিকুর রহমানের তত্ত্বাবধানে অভিযান চালিয়ে ৩১ বছর বয়সী শামীম বিশ্বাসকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
সম্পর্কিত খবর
রাজনৈতিক সাহসের অভাবে সংস্কারে গতি হারাচ্ছে সরকার: দেবপ্রিয়
অক্টোবরে কক্সবাজার বিমানবন্দর উদ্বোধন, চলছে বিদেশি ফ্লাইটের প্রস্তুতি
মাদক উদ্ধারে গিয়ে পুলিশের হাতে চার বিদেশি পিস্তল, আটক ৬
পানি-বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগের আহ্বান
মঙ্গলবার থেকে বায়তুল মোকাররমে সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা শুরু
চাকরির ফাঁদে ফেলে বেকারদের লুট, র্যাবের অভিযানে ৬ জনের সাজা

আরও পড়ুন

এইচএসসি পরীক্ষার্থী নাফিসা হত্যায় জড়িত ক্রেনচালক গ্রেফতার
চট্টগ্রামের ইপিজেড থানা এলাকায় এইচএসসি পরীক্ষার্থী নাফিসা নাওয়ালকে বর্বরোচিতভাবে পিষে হত্যার ঘটনায় জড়িত ক্রেনচালক শামীম বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে আটটার দিকে নগরের ফ্রি পোর্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত শনিবার সকাল পৌনে নয়টার দিকে পরীক্ষা দিতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন নাফিসা। পাঠাওয়ের একটি মোটরসাইকেলে করে হাজী মুহাম্মদ মহসীন কলেজের কেন্দ্রে যাওয়ার পথে বন্দরটিলা নেভী হাসপাতালের সামনে একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে রাস্তায় পড়ে যান তিনি। এ সময় পেছন থেকে আসা ম্যাক্স কোম্পানির একটি ক্রেন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত নাফিসা (১৯) দামপাড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির মেধাবী ছাত্রী ছিলেন। এ ঘটনায় তার বাবা মামুন বাদী হয়ে ইপিজেড থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হেফাজ উদ্দিনের নেতৃত্বে ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আতিকুর রহমানের তত্ত্বাবধানে অভিযান চালিয়ে ৩১ বছর বয়সী শামীম বিশ্বাসকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
সম্পর্কিত খবর
রাজনৈতিক সাহসের অভাবে সংস্কারে গতি হারাচ্ছে সরকার: দেবপ্রিয়
অক্টোবরে কক্সবাজার বিমানবন্দর উদ্বোধন, চলছে বিদেশি ফ্লাইটের প্রস্তুতি
মাদক উদ্ধারে গিয়ে পুলিশের হাতে চার বিদেশি পিস্তল,…
পানি-বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগের আহ্বান
মঙ্গলবার থেকে বায়তুল মোকাররমে সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা শুরু
চাকরির ফাঁদে ফেলে বেকারদের লুট, র্যাবের অভিযানে ৬…