অক্টোবরে কক্সবাজার বিমানবন্দর উদ্বোধন, চলছে বিদেশি ফ্লাইটের প্রস্তুতি

প্রাইম বার্তা অনলাইন
২৪ আগস্ট ২০২৬ ৪:১৩ পিএম
অক্টোবরে কক্সবাজার বিমানবন্দর উদ্বোধন, চলছে বিদেশি ফ্লাইটের প্রস্তুতি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, চলতি বছরের অক্টোবর মাসে প্রধানমন্ত্রী কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এরইমধ্যে সেখান থেকে সরাসরি বিদেশি ফ্লাইট পরিচালনার বিষয়ে আন্তর্জাতিক এয়ারলাইনসগুলোর সঙ্গে প্রয়োজনীয় আলোচনা ও সমঝোতা স্মারক স্বাক্ষরের কাজ এগিয়ে চলছে।

সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাশাপাশি বেশ কয়েকটি বিদেশি এয়ারলাইনস কক্সবাজার থেকে ফ্লাইট পরিচালনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।

এছাড়া রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রসঙ্গে মন্ত্রী জানান, আগামী ডিসেম্বরে এটি চালুর লক্ষ্যে কাজ পুরোদমে এগিয়ে চলছে। আগামী সেপ্টেম্বরে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হবে। এই টার্মিনাল চালু হলে বিমানবন্দরের যাত্রী ধারণক্ষমতা ও সেবার মান বহুলাংশে বৃদ্ধি পাবে। এ সময় এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার ও সাধারণ সম্পাদক বাতেন বিপ্লবসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন এবং মন্ত্রীকে নতুন দায়িত্বের অভিনন্দন জানান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...