মাদক রুখতে হাটহাজারীতে পুলিশ সুপারের সামাজিক আন্দোলনের ডাক

প্রাইম বার্তা অনলাইন
২৪ আগস্ট ২০২৬ ৭:০৮ এএম
মাদক রুখতে হাটহাজারীতে পুলিশ সুপারের সামাজিক আন্দোলনের ডাক

চট্টগ্রামের হাটহাজারীতে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এক মাদকবিরোধী র‍্যালি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ আগস্ট) উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম।

নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে পুলিশ সুপার বলেন, মাদকাসক্তি কোনো ব্যক্তির জীবনমাত্র নষ্ট করে না, এটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের ভিত্তিই ক্ষয় করে দেয়। এই মহামারির বিরুদ্ধে লড়াই করতে শুধুমাত্র আইন প্রয়োগকারী সংস্থার চেষ্টা যথেষ্ট নয়, এর জন্য পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজকে একত্রিত হয়ে কাজ করতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসপি মাসুদ বলেন, তরুণ প্রজন্মকে মাদকের কুফল থেকে দূরে থেকে নিজেদের ভবিষ্যৎ গড়ার প্রতি মনোযোগী হতে হবে। এছাড়া মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি পুলিশের মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...