অলংকারিক কমিটিতে পরিণত হচ্ছে অর্থ মন্ত্রণালয় সংসদীয় কমিটি: হাসনাত আবদুল্লাহ

প্রাইম বার্তা অনলাইন
২৪ আগস্ট ২০২৬ ৪:০৩ এএম
অলংকারিক কমিটিতে পরিণত হচ্ছে অর্থ মন্ত্রণালয় সংসদীয় কমিটি: হাসনাত আবদুল্লাহ

ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিকে কার্যকর ভূমিকা পালনের বদলে ‘অলংকারিক’ বা তুঘলকি আখ্যা দিয়েছেন কমিটির সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাফেজ হাসনাত আবদুল্লাহ। তিনি অভিযোগ করেন, সরকারদলীয় কিছু সদস্যের অসহযোগিতার কারণে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার ও অর্থনীতির গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না।

রোববার (২৩ আগস্ট) জাতীয় সংসদ ভবনে কমিটির দ্বিতীয় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। কমিটির সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে এই বৈঠকে ট্যাক্স-জিডিপি অনুপাত, এনবিআরের কাঠামোগত সংস্কার এবং ব্যবসায়ীদের হয়রানি বন্ধের মতো জরুরি এজেন্ডা উঠে আসে। হাসনাত আবদুল্লাহ জানান, চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী সভাপতি না হয়েও বৈঠকে অযাচিত হস্তক্ষেপ করেন এবং সরকারি দলের সদস্যরা আন্তরিক না থাকায় অর্থমন্ত্রীর ইতিবাচক মনোভাব থাকা সত্ত্বেও কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

এই সংসদ সদস্য আরও উল্লেখ করেন, প্রথম বৈঠকে প্রস্তুতির অভাবের যে অজুহাত দেওয়া হয়েছিল, দ্বিতীয় বৈঠকেও একই চিত্র দেখা গেছে। ব্যবসায়ীদের হয়রানি বন্ধে বন্দর, ব্যাংক ও এনবিআরের মধ্যে একটি সমন্বিত ডিজিটাল ডাটাবেজ তৈরির প্রস্তাব উত্থাপন করা হলেও সদস্যদের উদাসীনতায় তা আটকে আছে। তিনি বলেন, এই ধরনের আচরণ কমিটিকে অলংকারিক করে তুলেছে, যা দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...