মহাখালীতে মলম পার্টির খপ্পরে চাকরিপ্রার্থী, উদ্ধার করলেন আনসার সদস্যরা
রাজধানীর মহাখালীতে অবস্থিত ডিএনসিসি হাসপাতালের সামনে চাকরির ইন্টারভিউ দিতে আসা এক যুবক অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। জানা যায়, ওই যুবক মলম পার্টির খপ্পরে পড়েছিলেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে এই ঘটনা ঘটে। সঠিক সময়ে তাকে উদ্ধার করেন সেখানে দায়িত্বরত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।
আহসান হাবীব নামের ওই যুবক চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে রাজধানীতে এসেছিলেন একটি চাকরির ইন্টারভিউ দেওয়ার উদ্দেশ্যে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব জানান, হাসপাতালের প্রধান গেটে ডিউটিরত এপিসি রুবেল আলী, সদস্য মো. মজেম এবং মো. আজাহার তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করেন। আনসার সদস্যদের দ্রুত প্রাথমিক চিকিৎসা ও সেবার ফলে কিছুক্ষণের মধ্যেই তার জ্ঞান ফিরে আসে।
সুস্থ হওয়ার পর আহসান হাবীব তার পরিচয় ও পরিবারের ঠিকানা নিশ্চিত করেন। তথ্যের ভিত্তিতে আনসার সদস্যরা তার পরিবারের সাথে যোগাযোগ করেন। পরবর্তীতে তাকে নিরাপদ ও অক্ষত অবস্থায় তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
সম্পর্কিত খবর
শ্যামপুরে বেকারির দোকানে সুইচ অন করতে গিয়ে কিশোরের মৃত্যু
বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে জরুরি বৈঠক, সাইবার হুমকি মোকাবিলার সিদ্ধান্ত
আজ বঙ্গভবনে শপথ নেবেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল
রাজধানীতে রিকশার ব্যাগে ২৬ লাখ টাকা, নারীসহ আটক ২
চট্টগ্রামে ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট, জরিমানা ও উচ্ছেদ
ঢামেকের সামনে কিশোরীর লাশ: রহস্য উন্মোচন, গ্রেফতার ৩

আরও পড়ুন

মহাখালীতে মলম পার্টির খপ্পরে চাকরিপ্রার্থী, উদ্ধার করলেন আনসার সদস্যরা
রাজধানীর মহাখালীতে অবস্থিত ডিএনসিসি হাসপাতালের সামনে চাকরির ইন্টারভিউ দিতে আসা এক যুবক অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। জানা যায়, ওই যুবক মলম পার্টির খপ্পরে পড়েছিলেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে এই ঘটনা ঘটে। সঠিক সময়ে তাকে উদ্ধার করেন সেখানে দায়িত্বরত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।
আহসান হাবীব নামের ওই যুবক চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে রাজধানীতে এসেছিলেন একটি চাকরির ইন্টারভিউ দেওয়ার উদ্দেশ্যে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব জানান, হাসপাতালের প্রধান গেটে ডিউটিরত এপিসি রুবেল আলী, সদস্য মো. মজেম এবং মো. আজাহার তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করেন। আনসার সদস্যদের দ্রুত প্রাথমিক চিকিৎসা ও সেবার ফলে কিছুক্ষণের মধ্যেই তার জ্ঞান ফিরে আসে।
সুস্থ হওয়ার পর আহসান হাবীব তার পরিচয় ও পরিবারের ঠিকানা নিশ্চিত করেন। তথ্যের ভিত্তিতে আনসার সদস্যরা তার পরিবারের সাথে যোগাযোগ করেন। পরবর্তীতে তাকে নিরাপদ ও অক্ষত অবস্থায় তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
সম্পর্কিত খবর
শ্যামপুরে বেকারির দোকানে সুইচ অন করতে গিয়ে কিশোরের…
বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে জরুরি বৈঠক, সাইবার হুমকি…
আজ বঙ্গভবনে শপথ নেবেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা…
রাজধানীতে রিকশার ব্যাগে ২৬ লাখ টাকা, নারীসহ আটক…
চট্টগ্রামে ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট, জরিমানা ও…