স্বল্প সময়ের দায়িত্বেই সরে গেলেন কারা মহাপরিদর্শক মোতাহের হোসেন

প্রাইম বার্তা অনলাইন
১৯ আগস্ট ২০২৬ ৬:৩৬ পিএম
স্বল্প সময়ের দায়িত্বেই সরে গেলেন কারা মহাপরিদর্শক মোতাহের হোসেন

দায়িত্ব গ্রহণের মাত্র কয়েকদিনের মাথায় ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে কারা মহাপরিদর্শকের পদ থেকে সরিয়ে দিয়েছে সরকার। তাকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়ার জন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে চলতি বছরের ১১ আগস্ট তিনি এই পদে দায়িত্বভার গ্রহণ করেছিলেন।

মোতাহের হোসেনকে সরিয়ে দেওয়ার পর এই পদে নতুন কাউকে নিয়োগ দেওয়া হয়নি। এই রিপোর্ট লেখা পর্যন্ত কারা মহাপরিদর্শকের শূন্য পদে কে আসছেন, তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানা গেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...