কলকাতার অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশির মৃত্যু, খোলা হলো জরুরি হেল্পলাইন
কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটে অবস্থিত একটি আবাসিক হোটেলে বুধবার ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৫ জন বাংলাদেশি নাগরিক বলে শনাক্ত করেছে স্থানীয় পুলিশ ও প্রশাসন। নিহতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, স্থানীয় পুলিশ ৫ জন বাংলাদেশির পরিচয় নিশ্চিত করেছে। বাকি মৃতদেহগুলোর পরিচয় শনাক্তের কাজ চলমান রয়েছে। এই ঘটনায় বাংলাদেশি নাগরিকদের জরুরি সহায়তা প্রদান এবং নিহতদের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ স্থাপনের জন্য বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা একটি সার্বক্ষণিক হেল্পলাইন চালু করেছে।
হেল্পলাইনের দায়িত্বে আছেন উপ-হাইকমিশনের দ্বিতীয় সচিব (রাজনৈতিক) মো. ওমর ফারুক আকন্দ। জরুরি প্রয়োজনে আত্মীয়-স্বজনরা মোবাইল নম্বর +৯১ ৮২৭৪৮২১৩৫২ অথবা হোয়াটস অ্যাপ নম্বর +৮৮০ ১৭১৭২৯১২৬৬ ও +৯১ ৯৯০৩৪২৬১১৯ নম্বরে যোগাযোগ করতে পারবেন।
সম্পর্কিত খবর
তৃণমূল নারীদের দক্ষতা বাড়াতে জাইকার সহযোগিতা চান মন্ত্রী
চাপ নেই, আছে মানুষের আস্থা: দুদক প্রধানের প্রথম দিনের বার্তা
সন্ত্রাসী হামলার শিকার অধ্যাপককে দেখতে ঢামেকে ডা. বিটু
নম্বর জানতে চেয়েছিল শান, অনুত্তরিত রেখেই স্রোতে হারালো কিশোর
চীনের সঙ্গে চুক্তি, ট্যাংকার কেনার প্রকল্প একনেকে অনুমোদন পায়নি
রাষ্ট্রপতি নির্বাচনে হাউজে প্রচার নয়, বড় খরচের খবর গুজব: সিইসি

আরও পড়ুন

কলকাতার অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশির মৃত্যু, খোলা হলো জরুরি হেল্পলাইন
কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটে অবস্থিত একটি আবাসিক হোটেলে বুধবার ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৫ জন বাংলাদেশি নাগরিক বলে শনাক্ত করেছে স্থানীয় পুলিশ ও প্রশাসন। নিহতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, স্থানীয় পুলিশ ৫ জন বাংলাদেশির পরিচয় নিশ্চিত করেছে। বাকি মৃতদেহগুলোর পরিচয় শনাক্তের কাজ চলমান রয়েছে। এই ঘটনায় বাংলাদেশি নাগরিকদের জরুরি সহায়তা প্রদান এবং নিহতদের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ স্থাপনের জন্য বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা একটি সার্বক্ষণিক হেল্পলাইন চালু করেছে।
হেল্পলাইনের দায়িত্বে আছেন উপ-হাইকমিশনের দ্বিতীয় সচিব (রাজনৈতিক) মো. ওমর ফারুক আকন্দ। জরুরি প্রয়োজনে আত্মীয়-স্বজনরা মোবাইল নম্বর +৯১ ৮২৭৪৮২১৩৫২ অথবা হোয়াটস অ্যাপ নম্বর +৮৮০ ১৭১৭২৯১২৬৬ ও +৯১ ৯৯০৩৪২৬১১৯ নম্বরে যোগাযোগ করতে পারবেন।
সম্পর্কিত খবর
তৃণমূল নারীদের দক্ষতা বাড়াতে জাইকার সহযোগিতা চান মন্ত্রী
চাপ নেই, আছে মানুষের আস্থা: দুদক প্রধানের প্রথম…
সন্ত্রাসী হামলার শিকার অধ্যাপককে দেখতে ঢামেকে ডা. বিটু
নম্বর জানতে চেয়েছিল শান, অনুত্তরিত রেখেই স্রোতে হারালো…
চীনের সঙ্গে চুক্তি, ট্যাংকার কেনার প্রকল্প একনেকে অনুমোদন…
রাষ্ট্রপতি নির্বাচনে হাউজে প্রচার নয়, বড় খরচের খবর…