রাজশাহীকালে দুর্নীতি: নৌ-পুলিশের ডিআইজি নুরুজ্জামানের লঘুদণ্ড

প্রাইম বার্তা অনলাইন
১৯ আগস্ট ২০২৬ ৪:২৪ পিএম
রাজশাহীকালে দুর্নীতি: নৌ-পুলিশের ডিআইজি নুরুজ্জামানের লঘুদণ্ড

রাজশাহীতে নৌ-পুলিশের দায়িত্ব পালনের সময় দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় চট্টগ্রাম নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি বি এম নুরুজ্জামানকে তিরস্কার সূচক লঘুদণ্ড দিয়েছে সরকার। গত ১৬ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা প্রজ্ঞাপনের মাধ্যমে এই শাস্তি অনুমোদন করা হয়।

২৪তম বিসিএসের এই কর্মকর্তা বর্তমানে চট্টগ্রাম অঞ্চলে সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি হিসেবে কর্মরত। এর আগে তিনি রাজশাহী অঞ্চলের নৌ-পুলিশ সুপার এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা সূত্রে জানা গেছে, রাজশাহীতে থাকাকালীন অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।

এরপর গত ১৫ জুলাই তারিখে অনুষ্ঠিত ব্যক্তিগত শুনানি শেষে উভয়পক্ষের বক্তব্য ও প্রমাণ যাচাই করে অভিযোগের সত্যতা পাওয়া যায়। ফলে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাকে ‘তিরস্কার’ সূচক লঘুদণ্ড প্রদান করা হয়। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পুলিশ মহাপরিদর্শককে এটি আমলে নিতে বলা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...