দীর্ঘ ৩৫ বছর পর: বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, লড়াই ফখরুল-অলির
আগামী বৃহস্পতিবার (২০ আগস্ট) দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে সরাসরি ভোটাভুটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে। এবার রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করবেন। মঙ্গলবার বিকেলে মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হলেও কোনো প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেননি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ।
মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে ইসি সচিব ভোট দানের বিস্তারিত পদ্ধতি সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তিনি জানান, ভোট শুরুর আগে প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের ভোট প্রদানের নিয়ম-নীতি সম্পর্কে অবহিত করবেন।
ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে সংসদ সদস্যদের জন্য বিশেষ ধরণের ব্যালট পেপার তৈরি করা হয়েছে। ব্যালটের মুড়ি অংশে ভোটারের নাম ও ক্রমিক নম্বর থাকবে, যেখানে তিনি স্বাক্ষর করবেন। অন্যদিকে মূল ব্যালট পেপারে বর্ণমালার ক্রম অনুযায়ী প্রার্থীদের নাম মুদ্রিত থাকবে। সংসদ সদস্যরা তাদের পছন্দের প্রার্থীর নামের পাশে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করে তাদের ভোট প্রদান করবেন।
সম্পর্কিত খবর
মিরপুরে অপরাধ দমনে ডিএমপির বড় অভিযান, গ্রেফতার ১৪৬
৩৫ বছর পর সরাসরি ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি
মিরপুরে অপরাধ দমনে ডিএমপির ব্যাপক অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৪৬…
মিরপুরে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ১৪৬ জন আটক
নীলক্ষেত-ঢাকা কলেজ: যেভাবে গড়া হলো গণঅভ্যুত্থানের ভিত্তি
মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে ডিএমপির অভিযান, গ্রেফতার ১৪৬ জন

আরও পড়ুন

মিরপুরে অপরাধ দমনে ডিএমপির ব্যাপক অভিযান, ২৪ ঘণ্টায়…