বাঁশখালীতে অবৈধ বালু উত্তোলন: ড্রেজারসহ আটক ৩, জরিমানা ৬০ হাজার
চট্টগ্রামের বাঁশখালীতে নদী থেকে অবৈধভাবে বালু তোলার দায়ে একটি ড্রেজার ও তিনজন শ্রমিককে আটক করেছে কোস্ট গার্ড। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ড্রেজার মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) গভীর রাতে উপজেলার চানুয়াঘাট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন বাঁশখালী কোস্ট গার্ড কন্টিনজেন্টের সদস্যরা। এসময় অবৈধভাবে বালু উত্তোলনরত ড্রেজারটি জব্দ করা হয়। পরে বাঁশখালীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযানে আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।
আদালত সূত্রে জানা গেছে, অবৈধ বালু উত্তোলনের দায়ে ড্রেজারের মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার পুরো টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। এরপর আটক হওয়া বালু উত্তোলনকারীরা ভবিষ্যতে এমন কর্মকাণ্ড না করার মুচলেকা প্রদান করলে তাদের ছেড়ে দেওয়া হয়।
কোস্ট গার্ড সদস্যরা জানান, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীতীরবর্তী ফসলি জমি ও বসতঘরগুলো ধসে যাওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। এলাকার পরিবেশ ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে আজ ভোটাভুটি, লড়াই দুই জোটের
অস্বাস্থ্যকর পরিবেশ: চট্টগ্রামে তিন রেস্টুরেন্টে ৭৪ হাজার জরিমানা
রাজশাহীতে নতুন বিভাগীয় কমিশনার, ৩ জেলায় ডিসি নিয়োগ
দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, ১ নম্বর সতর্কতা
হাটহাজারীতে বিআরটিএ অফিসে অভিযান: দালালদের কারাদণ্ড ও রাজস্ব আদায়
রাষ্ট্রপতি পদে বৃহস্পতিবার ফখরুল-অলির ভোটযুদ্ধ

আরও পড়ুন

বাঁশখালীতে অবৈধ বালু উত্তোলন: ড্রেজারসহ আটক ৩, জরিমানা ৬০ হাজার
চট্টগ্রামের বাঁশখালীতে নদী থেকে অবৈধভাবে বালু তোলার দায়ে একটি ড্রেজার ও তিনজন শ্রমিককে আটক করেছে কোস্ট গার্ড। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ড্রেজার মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) গভীর রাতে উপজেলার চানুয়াঘাট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন বাঁশখালী কোস্ট গার্ড কন্টিনজেন্টের সদস্যরা। এসময় অবৈধভাবে বালু উত্তোলনরত ড্রেজারটি জব্দ করা হয়। পরে বাঁশখালীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযানে আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।
আদালত সূত্রে জানা গেছে, অবৈধ বালু উত্তোলনের দায়ে ড্রেজারের মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার পুরো টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। এরপর আটক হওয়া বালু উত্তোলনকারীরা ভবিষ্যতে এমন কর্মকাণ্ড না করার মুচলেকা প্রদান করলে তাদের ছেড়ে দেওয়া হয়।
কোস্ট গার্ড সদস্যরা জানান, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীতীরবর্তী ফসলি জমি ও বসতঘরগুলো ধসে যাওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। এলাকার পরিবেশ ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে আজ ভোটাভুটি, লড়াই…
অস্বাস্থ্যকর পরিবেশ: চট্টগ্রামে তিন রেস্টুরেন্টে ৭৪ হাজার জরিমানা
রাজশাহীতে নতুন বিভাগীয় কমিশনার, ৩ জেলায় ডিসি নিয়োগ
দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, ১ নম্বর…
হাটহাজারীতে বিআরটিএ অফিসে অভিযান: দালালদের কারাদণ্ড ও রাজস্ব…