গণঅভ্যুত্থানে নীলক্ষেতের ভূমিকা নিয়ে মুখ খুললেন নাজমুল
গত বছরের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে নীলক্ষেত ও ঢাকা কলেজ কেন্দ্রিক আন্দোলনের অন্যতম প্রধান সংগঠক ছিলেন নাজমুল হাসান। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বর্তমান কেন্দ্রীয় সভাপতি এই নেতা জানিয়েছেন, কীভাবে কৌশলগতভাবে ঢাকা কলেজ এলাকায় আন্দোলন গড়ে তোলা হয়েছিল এবং এর পেছনে ছিল কী ধরনের ঝুঁকি।
নাজমুল হাসান বলেন, ২০২৪ সালের ৫ জুন কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায়ের পর তারা প্রথম প্রতিবাদ জানান। ২০১৮ সালের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে রাজনৈতিক ব্যানার ব্যবহার না করে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আন্দোলন এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন তারা। এরই ধারাবাহিকতায় ৯ জুন থেকে নীলক্ষেত ও সায়েন্সল্যাব এলাকায় কর্মসূচি শুরু করা হয়।
এই ছাত্রনেতা জানান, ঢাকা কলেজ এলাকায় ছাত্রলীগের শক্তিশালী উপস্থিতি ছিল, যা আন্দোলনের জন্য বড় বাধা হিসেবে কাজ করছিল। এরপরও তিনি বিশ্বাস করতেন ঢাকা কলেজের গণআন্দোলনের ঐতিহ্য দেখেছে। সেই বিশ্বাস থেকেই ব্যক্তিগত ঝুঁকি নিয়ে তিনি সেখানে আন্দোলনের নেতৃত্ব দেন। তিনি উল্লেখ করেন, আন্দোলনের একপর্যায়ে সাত কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা একত্রিত হলে আন্দোলন নতুন মাত্রা পায়।
অ্যাডমিরাল নাজমুল হাসান কোটা আন্দোলন ছাত্র অধিকার পরিষদ জুলাই গণঅভ্যুত্থান ঢাকা কলেজ নীলক্ষেত আন্দোলন
সম্পর্কিত খবর
৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে আজ ভোটাভুটি, লড়াই দুই জোটের
অস্বাস্থ্যকর পরিবেশ: চট্টগ্রামে তিন রেস্টুরেন্টে ৭৪ হাজার জরিমানা
রাজশাহীতে নতুন বিভাগীয় কমিশনার, ৩ জেলায় ডিসি নিয়োগ
দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, ১ নম্বর সতর্কতা
হাটহাজারীতে বিআরটিএ অফিসে অভিযান: দালালদের কারাদণ্ড ও রাজস্ব আদায়
রাষ্ট্রপতি পদে বৃহস্পতিবার ফখরুল-অলির ভোটযুদ্ধ

আরও পড়ুন

গণঅভ্যুত্থানে নীলক্ষেতের ভূমিকা নিয়ে মুখ খুললেন নাজমুল
গত বছরের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে নীলক্ষেত ও ঢাকা কলেজ কেন্দ্রিক আন্দোলনের অন্যতম প্রধান সংগঠক ছিলেন নাজমুল হাসান। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বর্তমান কেন্দ্রীয় সভাপতি এই নেতা জানিয়েছেন, কীভাবে কৌশলগতভাবে ঢাকা কলেজ এলাকায় আন্দোলন গড়ে তোলা হয়েছিল এবং এর পেছনে ছিল কী ধরনের ঝুঁকি।
নাজমুল হাসান বলেন, ২০২৪ সালের ৫ জুন কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায়ের পর তারা প্রথম প্রতিবাদ জানান। ২০১৮ সালের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে রাজনৈতিক ব্যানার ব্যবহার না করে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আন্দোলন এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন তারা। এরই ধারাবাহিকতায় ৯ জুন থেকে নীলক্ষেত ও সায়েন্সল্যাব এলাকায় কর্মসূচি শুরু করা হয়।
এই ছাত্রনেতা জানান, ঢাকা কলেজ এলাকায় ছাত্রলীগের শক্তিশালী উপস্থিতি ছিল, যা আন্দোলনের জন্য বড় বাধা হিসেবে কাজ করছিল। এরপরও তিনি বিশ্বাস করতেন ঢাকা কলেজের গণআন্দোলনের ঐতিহ্য দেখেছে। সেই বিশ্বাস থেকেই ব্যক্তিগত ঝুঁকি নিয়ে তিনি সেখানে আন্দোলনের নেতৃত্ব দেন। তিনি উল্লেখ করেন, আন্দোলনের একপর্যায়ে সাত কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা একত্রিত হলে আন্দোলন নতুন মাত্রা পায়।
সম্পর্কিত খবর
৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে আজ ভোটাভুটি, লড়াই…
অস্বাস্থ্যকর পরিবেশ: চট্টগ্রামে তিন রেস্টুরেন্টে ৭৪ হাজার জরিমানা
রাজশাহীতে নতুন বিভাগীয় কমিশনার, ৩ জেলায় ডিসি নিয়োগ
দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, ১ নম্বর…
হাটহাজারীতে বিআরটিএ অফিসে অভিযান: দালালদের কারাদণ্ড ও রাজস্ব…