রান্নাঘরে বিড়াল ও নোংরা পরিবেশ, হোটেল আশরাফীকে ১ লাখ টাকা জরিমানা
অস্বাস্থ্যকর পরিবেশ ও নানা অনিয়মের কারণে রাজধানীর রাজারবাগ এলাকার জনপ্রিয় খাবারের হোটেল আশরাফীকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৮ আগস্ট) এই অভিযান পরিচালনা করেন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপ।
অভিযানে দেখা যায়, হোটেলটির রান্নাঘরের পরিবেশ অত্যন্ত নোংরা ও বিশৃঙ্খল। স্বাস্থ্য ঝুঁকি নিয়ে রেফ্রিজারেটরে কাঁচা ও রান্না করা খাবার একই স্থানে রাখা হয়েছিল। এমনকি রান্নাঘরের ভেতর একটি বিড়াল ঘোরাফেরা করতে দেখা যায়, যা খাদ্যের গুণগত মান ও গ্রাহকদের স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।
এছাড়াও সরেজমিনে তদন্তে বিদেশি খাদ্যপণ্যের মোড়কে আমদানিকারকের নাম ও ঠিকানা উল্লেখ নেই। অভিযানকালে প্রতিষ্ঠানটির কাছে বৈধ রেস্তোরাঁ নিবন্ধন সনদও প্রদর্শন করতে ব্যর্থ হয় কর্তৃপক্ষ। সবশেষে ক্যাটারিং পণ্য হিসেবে নিষিদ্ধ ঘোষিত কেওড়া জল ব্যবহারের প্রমাণ পাওয়ায় নিরাপদ খাদ্য আইনে এই জরিমানা আরোপ করা হয়।
সম্পর্কিত খবর
৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে আজ ভোটাভুটি, লড়াই দুই জোটের
অস্বাস্থ্যকর পরিবেশ: চট্টগ্রামে তিন রেস্টুরেন্টে ৭৪ হাজার জরিমানা
রাজশাহীতে নতুন বিভাগীয় কমিশনার, ৩ জেলায় ডিসি নিয়োগ
দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, ১ নম্বর সতর্কতা
হাটহাজারীতে বিআরটিএ অফিসে অভিযান: দালালদের কারাদণ্ড ও রাজস্ব আদায়
রাষ্ট্রপতি পদে বৃহস্পতিবার ফখরুল-অলির ভোটযুদ্ধ

আরও পড়ুন

রান্নাঘরে বিড়াল ও নোংরা পরিবেশ, হোটেল আশরাফীকে ১ লাখ টাকা জরিমানা
অস্বাস্থ্যকর পরিবেশ ও নানা অনিয়মের কারণে রাজধানীর রাজারবাগ এলাকার জনপ্রিয় খাবারের হোটেল আশরাফীকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৮ আগস্ট) এই অভিযান পরিচালনা করেন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপ।
অভিযানে দেখা যায়, হোটেলটির রান্নাঘরের পরিবেশ অত্যন্ত নোংরা ও বিশৃঙ্খল। স্বাস্থ্য ঝুঁকি নিয়ে রেফ্রিজারেটরে কাঁচা ও রান্না করা খাবার একই স্থানে রাখা হয়েছিল। এমনকি রান্নাঘরের ভেতর একটি বিড়াল ঘোরাফেরা করতে দেখা যায়, যা খাদ্যের গুণগত মান ও গ্রাহকদের স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।
এছাড়াও সরেজমিনে তদন্তে বিদেশি খাদ্যপণ্যের মোড়কে আমদানিকারকের নাম ও ঠিকানা উল্লেখ নেই। অভিযানকালে প্রতিষ্ঠানটির কাছে বৈধ রেস্তোরাঁ নিবন্ধন সনদও প্রদর্শন করতে ব্যর্থ হয় কর্তৃপক্ষ। সবশেষে ক্যাটারিং পণ্য হিসেবে নিষিদ্ধ ঘোষিত কেওড়া জল ব্যবহারের প্রমাণ পাওয়ায় নিরাপদ খাদ্য আইনে এই জরিমানা আরোপ করা হয়।
সম্পর্কিত খবর
৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে আজ ভোটাভুটি, লড়াই…
অস্বাস্থ্যকর পরিবেশ: চট্টগ্রামে তিন রেস্টুরেন্টে ৭৪ হাজার জরিমানা
রাজশাহীতে নতুন বিভাগীয় কমিশনার, ৩ জেলায় ডিসি নিয়োগ
দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, ১ নম্বর…
হাটহাজারীতে বিআরটিএ অফিসে অভিযান: দালালদের কারাদণ্ড ও রাজস্ব…