দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান, সঙ্গে দুই কমিশনার
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। একই সঙ্গে সংস্থাটির কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ড. জাহাঙ্গীর আলম খান এবং ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া। গতকাল সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের সমমর্যাদা এবং সুযোগ-সুবিধা পাবেন। অপরদিকে দুই কমিশনার হাইকোর্ট বিভাগের বিচারকের সমমর্যাদা ভোগ করবেন।
এর আগে গত ৩ মার্চ দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন ও দুই কমিশনার পদত্যাগ করলে পদগুলো শূন্য হয়। দীর্ঘ পাঁচ মাস পর সোমবার গেজেট আকারে এই নিয়োগের আদেশ প্রকাশিত হলো।
সম্পর্কিত খবর
৩৫ বছর পর সরাসরি ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি
মিরপুরে অপরাধ দমনে ডিএমপির ব্যাপক অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৪৬…
মিরপুরে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ১৪৬ জন আটক
নীলক্ষেত-ঢাকা কলেজ: যেভাবে গড়া হলো গণঅভ্যুত্থানের ভিত্তি
মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে ডিএমপির অভিযান, গ্রেফতার ১৪৬ জন
তিন জেলার ডিসি ও রাজশাহীর বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার, আদেশ জারি

আরও পড়ুন

দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান, সঙ্গে দুই কমিশনার
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। একই সঙ্গে সংস্থাটির কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ড. জাহাঙ্গীর আলম খান এবং ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া। গতকাল সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের সমমর্যাদা এবং সুযোগ-সুবিধা পাবেন। অপরদিকে দুই কমিশনার হাইকোর্ট বিভাগের বিচারকের সমমর্যাদা ভোগ করবেন।
এর আগে গত ৩ মার্চ দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন ও দুই কমিশনার পদত্যাগ করলে পদগুলো শূন্য হয়। দীর্ঘ পাঁচ মাস পর সোমবার গেজেট আকারে এই নিয়োগের আদেশ প্রকাশিত হলো।
সম্পর্কিত খবর
৩৫ বছর পর সরাসরি ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি
মিরপুরে অপরাধ দমনে ডিএমপির ব্যাপক অভিযান, ২৪ ঘণ্টায়…
মিরপুরে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ১৪৬ জন আটক
নীলক্ষেত-ঢাকা কলেজ: যেভাবে গড়া হলো গণঅভ্যুত্থানের ভিত্তি
মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে ডিএমপির অভিযান, গ্রেফতার ১৪৬ জন
তিন জেলার ডিসি ও রাজশাহীর বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার,…