ঢামেকে নেওয়ার পর মৃত কারাবন্দি রাজন, ময়নাতদন্ত চলছে

প্রাইম বার্তা অনলাইন
১৭ আগস্ট ২০২৬ ৯:৫০ পিএম
ঢামেকে নেওয়ার পর মৃত কারাবন্দি রাজন, ময়নাতদন্ত চলছে

কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া এক কয়েদিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। সোমবার (১৭ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম মো. রাজন (৩৫)।

কারাসূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে কারাগারে রাজন অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের উদ্যোগে তাকে ঢামেকের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সোয়া ৫টার দিকে দায়িত্বরত ডাক্তার তার মৃত্যু নিশ্চিত করেন। ওই কয়েদির নম্বর ছিল ৯২৩০/এ। তবে তিনি কোন মামলায় গ্রেফতার ছিলেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর আইনি প্রক্রিয়া অনুযায়ী মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...