গ্যাস-বিদ্যুতের সংকট সমাধানে যুক্তিপূর্ণ পরিকল্পনা মানবেন তারেক রহমান

প্রাইম বার্তা অনলাইন
১৬ আগস্ট ২০২৬ ৩:১১ এএম
গ্যাস-বিদ্যুতের সংকট সমাধানে যুক্তিপূর্ণ পরিকল্পনা মানবেন তারেক রহমান

দেশে বিদ্যুৎ ও গ্যাসের সংকট নিরসনে সরকারের বাইরে অন্য কোনো রাজনৈতিক দল বাস্তবসম্মত কোনো পরিকল্পনা উত্থাপন করলে তা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে কোনো বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে অপপ্রচার চালালে সংশ্লিষ্টদের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সরকারপ্রধান বলেন, রাজনীতিবিদদের মূল দায়িত্ব হলো জনগণকে সঠিক পথ দেখানো ও ধৈর্য শেখানো। তাদের বিভ্রান্ত করা কোনো কাজ হতে পারে না। দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মী ও শ্রমিক হিসেবে গড়ে তুলতে হবে, যাতে জাতি ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে। তিনি আরও বলেন, বিশৃঙ্খলার রাজনীতির দিন শেষ হয়েছে। অতীতে স্বৈরাচারীরা মিথ্যাচার ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। কিন্তু এখন জনগণ আর ভাঙচুর বা হঠকারিতার রাজনীতি সমর্থন করে না। উন্নয়নের প্রতিজ্ঞা নিয়ে সবাইকে কাজ করতে হবে।

তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষ তাদের ভাগ্যের পরিবর্তন দেখতে চায় এবং প্রিয় মাতৃভূমি এগিয়ে যাওয়ার পথে সবাইকে অংশীদার হতে হবে। তিনি হঠকারিতা ও বিভ্রান্তির রাজনীতি বাদ দিয়ে জনমানুষের কল্যাণে কাজ করার জন্য সব রাজনৈতিক মহলের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...