সামাজিক যোগাযোগে গুজব ঠেকাতে এফবিআইয়ের সহায়তা চান আইজিপি
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও ডিজিটাল প্রতারণা রোধে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) সহযোগিতা কামনা করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এ উদ্দেশ্যে সোমবার (৩ আগস্ট) পুলিশ সদর দপ্তরে এফবিআইয়ের একটি প্রতিনিধি দলের সাথে এক বৈঠকে তিনি এ আলোচনা করেন।
এফবিআই প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন রাইলে পামারট্রি। সৌজন্য সাক্ষাতের এ বৈঠকে দুই পক্ষ সাইবার নিরাপত্তা, সাইবার স্ক্যাম প্রতিরোধ, আর্থিক অপরাধ দমন এবং প্রযুক্তির সহায়তায় তদন্তের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এ সময় পুলিশের সাইবার সক্ষমতা বৃদ্ধি ও সামাজিক মাধ্যম তদারকির ওপরও গুরুত্ব দেওয়া হয়।
বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিটগুলোর—পিবিআই, সিআইডি, এটিইউ ও সিটিটিসির সাথে এফবিআইয়ের সম্পর্ক আরও জোরদারের বিষয়ে জোর দেন আইজিপি। তিনি অনলাইনে গুজব ও প্রতারণামূলক কর্মকাণ্ড বন্ধে যুক্তরাষ্ট্রের এই গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে আরও সহায়তা পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
বিচার বিভাগকে গতিশীল করতে অ্যাডহক বিচারপতি নিয়োগের পরামর্শ
বিদ্যুতের অতিরিক্ত বিল: গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা
দুই দিনের সফরে ঢাকায় সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী, দুই দেশের স্বার্থ নিয়ে…
সম্পত্তি দানের পরও জীবদ্দশায় ভোগের অধিকার পাচ্ছেন বাবা-মা
তেলের দাম বাড়ার গুজবে রাজধানীর পাম্পে দীর্ঘ লাইন
তেজগাঁও রেলগেটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

আরও পড়ুন

দুই দিনের সফরে ঢাকায় সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী, দুই দেশের…