স্ত্রী-শাশুড়ির গলা কেটে হত্যা, রাজধানীতে গ্রেফতার স্বামী
রাজধানীর কলাবাগানে পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রী ও শাশুড়িকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. হৃদয় ওরফে শিপন (৩০)। রোববার সকালে এই হত্যাকাণ্ড ঘটার পর বিকেলে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, সকাল সাড়ে ৯টার দিকে শিপন কলাবাগানের আলামিন রোডে স্ত্রীর বাড়িতে যান। সেখানে প্রায় পাঁচ বছরের দাম্পত্য জীবনের বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রাগের মাথায় তিনি রান্নাঘর থেকে সবজি কাটার চাকু এনে স্ত্রীর গলা কেটে দেন। স্ত্রীকে বাঁচাতে এগিয়ে আসা শাশুড়িকেও তিনি একই অস্ত্র দিয়ে গলা ও কাঁধে আঘাত করে হত্যা করেন।
নিয়াজ মেহেদী আরও জানান, ঘটনার সময় উপস্থিত নিহতের ভাই ইয়ামিন বিষয়টি তাৎক্ষণিকভাবে পরিবারের অন্যদের জানান। পরে শিপন তার এক বছরের শিশুপুত্রকে সাথে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিকেল ৫টার দিকে কলাবাগান থানা পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় ঘটনার সাথে জড়িত ধারালো চাকুটিও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শিপনের বিরুদ্ধে কলাবাগান থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
সম্পর্কিত খবর
বিদ্যুতের অতিরিক্ত বিল: গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা
দুই দিনের সফরে ঢাকায় সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী, দুই দেশের স্বার্থ নিয়ে…
সম্পত্তি দানের পরও জীবদ্দশায় ভোগের অধিকার পাচ্ছেন বাবা-মা
তেলের দাম বাড়ার গুজবে রাজধানীর পাম্পে দীর্ঘ লাইন
তেজগাঁও রেলগেটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু
ডেঙ্গু প্রতিরোধে আরও সতর্ক হওয়ার নির্দেশ চসিক মেয়রের

আরও পড়ুন

দুই দিনের সফরে ঢাকায় সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী, দুই দেশের…