মহেশখালী টার্মিনালে ত্রুটির ধাক্কা, গ্যাস স্বল্পচাপে ভোগান্তি বাড়ছে
মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি গোলযোগের কারণে জাতীয় সঞ্চালন গ্রিডে আরএলএনজি সরবরাহ প্রায় ৪৫০ এমএমসিএফডি কমে যাওয়ায় ঢাকা ও আশপাশের তিতাস গ্যাস আওতাধীন এলাকায় তীব্র স্বল্পচাপের সৃষ্টি হয়েছে। রোববার (২৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
কর্তৃপক্ষের মতে, সরবরাহ হ্রাসের প্রভাবে আবাসিক, শিল্প, বাণিজ্যিক ও অন্যান্য সব শ্রেণির ভোক্তা কম চাপের সমস্যায় পড়বেন। গৃহস্থদের চুলায় আগুন স্বাভাবিকের চেয়ে বহুগুণ কমজোর থাকায় রান্নায় অতিরিক্ত সময় লাগছে। এছাড়া কলকারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রমেও মারাত্মক ব্যাঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।
তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই স্বল্পচাপ অব্যাহত থাকতে পারে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের প্রতি আন্তরিক দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। তবে গত কয়েকদিন ধরেই গ্যাস সংকটে নাজেহাল হচ্ছেন এলাকার গ্রাহকরা।
সম্পর্কিত খবর
মালদ্বীপে খলিলুরের সাক্ষাৎ, সার্ক পুনরুজ্জীবনে ঐকমত্য
পদত্যাগের দুই দিন পর বঙ্গভবন ছাডলেন সাহাবুদ্দিন
কার্যালয় স্থানান্তর দাবিতে ফটিকছড়িতে ৪৮ ঘণ্টার হরতাল, মহাসড়কে যান চলাচল…
হাটহাজারীতে পুকুরে ডুবে নিহত তিন বছরের শিশু হুমাইরা
প্রতিটি জেলায় বিশেষ শিশুদের জন্য মডেল স্কুল: বড় ঘোষণা মন্ত্রীর
১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

আরও পড়ুন

মহেশখালী টার্মিনালে ত্রুটির ধাক্কা, গ্যাস স্বল্পচাপে ভোগান্তি বাড়ছে
মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি গোলযোগের কারণে জাতীয় সঞ্চালন গ্রিডে আরএলএনজি সরবরাহ প্রায় ৪৫০ এমএমসিএফডি কমে যাওয়ায় ঢাকা ও আশপাশের তিতাস গ্যাস আওতাধীন এলাকায় তীব্র স্বল্পচাপের সৃষ্টি হয়েছে। রোববার (২৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
কর্তৃপক্ষের মতে, সরবরাহ হ্রাসের প্রভাবে আবাসিক, শিল্প, বাণিজ্যিক ও অন্যান্য সব শ্রেণির ভোক্তা কম চাপের সমস্যায় পড়বেন। গৃহস্থদের চুলায় আগুন স্বাভাবিকের চেয়ে বহুগুণ কমজোর থাকায় রান্নায় অতিরিক্ত সময় লাগছে। এছাড়া কলকারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রমেও মারাত্মক ব্যাঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।
তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই স্বল্পচাপ অব্যাহত থাকতে পারে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের প্রতি আন্তরিক দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। তবে গত কয়েকদিন ধরেই গ্যাস সংকটে নাজেহাল হচ্ছেন এলাকার গ্রাহকরা।
সম্পর্কিত খবর
মালদ্বীপে খলিলুরের সাক্ষাৎ, সার্ক পুনরুজ্জীবনে ঐকমত্য
পদত্যাগের দুই দিন পর বঙ্গভবন ছাডলেন সাহাবুদ্দিন
কার্যালয় স্থানান্তর দাবিতে ফটিকছড়িতে ৪৮ ঘণ্টার হরতাল, মহাসড়কে…
হাটহাজারীতে পুকুরে ডুবে নিহত তিন বছরের শিশু হুমাইরা
প্রতিটি জেলায় বিশেষ শিশুদের জন্য মডেল স্কুল: বড়…
১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক…