বারবার সতর্কতার পরও লার্ভা: মানিকনগরে ৫ বাসার জরিমানা ৩১ হাজার
ডেঙ্গু প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত মানিকনগরে অভিযান চালিয়েছে। বুধবার (১৫ জুলাই) এই অভিযানে এডিস মশার লার্ভা পাওয়ায় পাঁচটি বাসাবাড়ি ও স্থাপনার মালিককে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ডিএসসিসির অঞ্চল-৫ এর নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু আসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। বারবার সচেতন ও সতর্ক করার পরও অবহেলা করায় ওই পাঁচটি স্থাপনায় মশার লার্ভা পাওয়া যায়। এ অপরাধে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী জরিমানা আদায় করা হয় এবং লার্ভা পাওয়া স্থানগুলোকে লাল চিহ্ন দিয়ে চিহ্নিত করা হয়েছে।
বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে রাখতে ডিএসসিসি কর্তৃপক্ষ জানিয়েছে, মশক নিধন অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের সংখ্যা আরও বৃদ্ধি করা হবে। জনসাধারণের সহযোগিতা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয় বলেও জানানো হয়েছে।
সম্পর্কিত খবর
রাজধানীর ৬ থানায় ডিএমপির বিশেষ অভিযান, গ্রেফতার ৫২
চট্টগ্রামে জলাবদ্ধতা রোধে চসিকের বিশেষ উদ্যোগ, পরিষ্কার হবে ৮০০ নালা
বিশেষ দেশের স্বার্থে শিক্ষা-স্বাস্থ্য ধ্বংস করেছিল স্বৈরাচারীরা: প্রধানমন্ত্রী
মিরপুরে ছিনতাই করে পালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লেন রিমন
১২ আগস্ট পালিত হবে পবিত্র আখেরি চাহার সোম্বা
ইটভাটায় কাঠ পোড়ানো যাবে না, মালিকদের কঠোর সতর্কতা মন্ত্রীর

আরও পড়ুন

বারবার সতর্কতার পরও লার্ভা: মানিকনগরে ৫ বাসার জরিমানা ৩১ হাজার
ডেঙ্গু প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত মানিকনগরে অভিযান চালিয়েছে। বুধবার (১৫ জুলাই) এই অভিযানে এডিস মশার লার্ভা পাওয়ায় পাঁচটি বাসাবাড়ি ও স্থাপনার মালিককে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ডিএসসিসির অঞ্চল-৫ এর নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু আসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। বারবার সচেতন ও সতর্ক করার পরও অবহেলা করায় ওই পাঁচটি স্থাপনায় মশার লার্ভা পাওয়া যায়। এ অপরাধে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী জরিমানা আদায় করা হয় এবং লার্ভা পাওয়া স্থানগুলোকে লাল চিহ্ন দিয়ে চিহ্নিত করা হয়েছে।
বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে রাখতে ডিএসসিসি কর্তৃপক্ষ জানিয়েছে, মশক নিধন অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের সংখ্যা আরও বৃদ্ধি করা হবে। জনসাধারণের সহযোগিতা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয় বলেও জানানো হয়েছে।
সম্পর্কিত খবর
রাজধানীর ৬ থানায় ডিএমপির বিশেষ অভিযান, গ্রেফতার ৫২
চট্টগ্রামে জলাবদ্ধতা রোধে চসিকের বিশেষ উদ্যোগ, পরিষ্কার হবে…
বিশেষ দেশের স্বার্থে শিক্ষা-স্বাস্থ্য ধ্বংস করেছিল স্বৈরাচারীরা: প্রধানমন্ত্রী
মিরপুরে ছিনতাই করে পালাতে গিয়ে পুলিশের হাতে ধরা…
১২ আগস্ট পালিত হবে পবিত্র আখেরি চাহার সোম্বা
ইটভাটায় কাঠ পোড়ানো যাবে না, মালিকদের কঠোর সতর্কতা…